Kolkata Police: খাস কলকাতায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা! চলল গুলি, প্রশ্নের মুখে নিরাপত্তা
Kolkata Police: ফের শহরে চলল গুলি! বাড়িতে ঢুকে একেবারে লুটপাটের চেষ্টা। আর তা বাধা দিতে গেলেই চলল গুলি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকার লেক অ্যাভিনিউ রোডে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত তিনজনকে পুলিশ আটক করেছে বলে জানা যাচ্ছে।
তিনজনই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেক অ্যাভিনিউ রোডের অভিজাত বহুতলের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় হানা দেয় তিন যুবক। যাদের মধ্যে একজন বাড়ির মালিকের চেনা হলেও বাকি দুজনকে চিনতেন না।

কিছু বুঝে ওঠার আগেই তিন যুবককে বাড়ির মালিককে একেবারে ঠেলে ভিতরে ঢুকে যায়। ভয় দেখিয়ে শুরু হয় অবাধ লুটপাট। কিন্তু গৃহকর্ত্রী আতঙ্কে চিৎকার শুরু করে দেন। আর তাতেই ভয় পেয়ে যায় ওই তিন যুবক। আর এরপরেই তাঁরা গুলি চালায় বলে অভিযোগ পরিবারের। যদিও সেই গুলি কারোর শরীরে লাগেনি।
কিন্তু আতঙ্ক বাড়িয়ে দ্রুত বাড়ি ছেড়ে ওই তিনজন যুবক চম্পট দেয়। ঘটনার পরেই পুরো বিষয়টি পুলিশকে জানান ওই ব্যক্তি। মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে একাধিক তথ্য পান আধিকারিকরা। শুধু তাই নয়, আবাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিকরা। খতিয়ে দেখেন সিসিটিভিও।
আর তা খতিয়ে দেখতে একাধিক বিষয় সামনে আসে। দেখা যায়, আবাসনে যাতায়াতকারীদের সকলকেই নাম লিখে, পরিচয় পত্র খতিয়ে দেখেন গেটের নিরাপত্তা রক্ষীরা। এই অবস্থায় অপরিচিত কারোর পক্ষে ভিতরে যাওয়া সম্ভব নয়। ফলে ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত বলেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে। আর সেই সূত্র ধরেই এক যুবকের নাম সামনে আসে। জানা যায়, ঘটনার সঙ্গে এক সাফাই কর্মী জড়িত রয়েছে।
আর তাঁকে জেরা করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সামনে আসে আরও দুইজনের নাম। ঘটনায় তীব্র আতিংক আবাসনজুড়ে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একের পর এক ঘটনার সাক্ষী বাংলার মানুষ। কোথাও গণপিটুনি তো কোথাও গুলি চলার ঘটনা ঘটেছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের গুলি চলল শহরে। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে শহরের আইনশৃঙ্খলা। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও থাকছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications