পার্ক সার্কাসে পুলিশের সার্জেন্টকে বেধড়ক মার, ফেলে পেটানো হল রাস্তায়
খাস কলকাতা। রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হল ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্টকে। পুলিশের গাড়ি ভাঙচুর হল। লাঠি, বাঁশ দিয়ে ফেলে পেটানো হল ওই পুলিশ সার্জেন্ট সহ তিন জনকে। বিশ্বকর্মা পুজোর রাতে এই মারাত্মক ঘটনা ঘটল। ট্যাংরা অঞ্চলে এই ঘটনা ঘটেছে।
বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট। একজন কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারও আক্রান্ত হয়েছেন। পুলিশ কর্মীদের বেধড়ক পেটানো হয়েছে৷ তাঁরা পার্কসার্কাস ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ডিউটি করছিলেন। প্রতি রাতে যেমন নাকাচেকিং চলে, তেমনই গতকালও ছিল।

ফের আক্রান্ত পুলিশ, কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক মার। গতকাল রাতে নাকাচেকিং চালাচ্ছিলেন পার্কসার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা। ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টফার রোডে নাকাচেকিং চলছিল। হঠাৎই ২০ থেকে ৩০ জন দুষ্কৃতী চড়াও হয় সেখানে গিয়ে। কর্তব্যরত পুলিশ কর্মীর ওপর হামলা চলে।
বেধড়ক মারধর করা হয় কৌতুক ঘোষ নামে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে। বাঁশ, লাঠি দিয়ে পেটানো হয়৷ লাথি, ঘুসি চলেছে সমান ভাবে। সিভিক ভলেন্টিয়ার ও এক কনস্টেবল সার্জেন্টের সঙ্গে ছিলেন। তারাও রেহাই পাননি। পুলিশের গাড়িটিও ভাঙচুর করা হয়। বাইকটিকেও ভাঙা হয়েছে।
গুরুতর আহত ওই পুলিশ সার্জেন্ট। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘাড়ে, পায়ে এবং মাথায় চোট লেগেছে তাঁর। আহত হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারও। তবে তাঁদের চোট অতটা বেশি নয়। ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতিদের তরফে আগুন লাগিয়ে দেওয়ার কথাও বলা হয়।
নিজের গার্ড এবং কন্ট্রোলকে ফোন করেও কোনও সাহায্য পাওয়া যায়নি। কর্তব্যরত সার্জেন্ট, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার এই কথা জানিয়েছেন। কারা এই তাণ্ডব চালালো? তাদের খোঁজে নেমেছে তপসিয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ।
পার্ক সার্কাস সহ আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে। এই ঘটনায় যথেষ্ট নাড়া পড়েছে কলকাতা পুলিশে৷ বিপুল সংখ্যায় পুলিশ এলাকায় খোঁজখবর চালাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications