Kolkata Police: আমহার্স্ট স্ট্রিট থানার মধ্যে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তাল কলেজস্ট্রিট

Kolkata Police: আমহার্স্ট স্ট্রিট থানার মধ্যে ডেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। আর এহেন অভিযোগ ঘিরেই কার্যত রণক্ষেত্র কলেজ স্ট্রিট চত্বর। বিক্ষোভ মৃতের পরিবারের। শুধু তাই নয়, প্রায় কয়েক ঘণ্টা ধরে চলছে অবরোধও। স্থানীয় বিজেপি কাউন্সিলার সজল ঘোষের নেতৃত্বে চলছে এই অবরোধ।

তাঁর দাবি, ঘটনার তদন্তভার সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, আমহার্স্ট স্ট্রিট থানার (Kolkata Police) ওসিকে অবিলম্বে অপসারণের দাবিও জানিয়েছেন বিজেপি নেতা। মৃত ওই যুবকের নাম অশোক কুমার সিং বলে জানা যাচ্ছে। শিয়ালদহের পটুয়াটোলা লেনের বাসিন্দা। স্থানীয় একটি দোকানে কাজ করে সে।

Kolkata Police

বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ ৪৭ বছর বয়সী ওই ব্যক্তিকে স্থানীয় আমাস্টিক থানার (Kolkata Police) পুলিশ ডেকে পাঠায়। চুরির মোবাইল কিনেছিল সে। সে বিষয়েই নাকি জিজ্ঞাসাবাদ করতেই তাকে পুলিশ ডেকে পাঠায় বলে দাবি পরিবারের। কিন্তু কিছুক্ষণ পরেই অশোক কুমার সিং অসুস্থ বলে জানানো হয়।

পরিবারের দাবি, থানায় (Kolkata Police) গিয়ে দেখা যায় অশোক কুমার সিং মেঝেতে পরে। মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। চারপাশে জলে ভেজা। পরিবারের দাবি, থানায় অশোক কুমার সিংকে বেধড়ক মারধর করে পুলিশ। আর সেই মারে রক্ত বেরিয়ে যায় মুখ দিয়ে। আর তাতেই মৃত্যু হয়েছে অশোকের। অভিযোগ পরিবারের।

আর এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা কলেজস্ট্রীট চত্বর। বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। এমনকি দোষী পুলিশ আধিকারিকদের (Kolkata Police) শাস্তির দাবিতে শুরু হয় পথ অবরোধ। আর এরপরেই ঘটনাস্থলে পৌঁছন ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ সহ তার অনুগামীরা। প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে অবরোধে সামিল হন।

অন্যদিকে পুলিশের দাবি, কোনও মারধর করা হয়নি। ওনার নার্ভের সমস্যা ছিল। আর তাতেই বিপত্তি। যদিও পরিবারের তরফে এহেন দাবি অস্বীকার করা হয়েছে। অশোক কুমার সিং সম্পূর্ণ সুস্থ। পিটিয়েই খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। এই বিষয়ে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন বিক্ষোভ চলবে বলেই দাবি পরিবারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+