এনআরএসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনটি মামলা

এনআরএস কাণ্ডে হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

এনআরএস কাণ্ডে হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

চিকিৎসা গাফিলতির অভিযোগে মৃত রোগীর পরিবার, প্রতিবেশী এবং সাংবাদিকদের তরফে এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে।

এনআরএসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনটি মামলা

অশান্তির সূত্রপাত গত সোমবার কলকাতার নীল রতন সরকার হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহম্মদ সাইদ নামে এক রোগীর মৃত্যু হলে, গাফিলতির অভিযোগ তুলে তাঁর আত্মীয়রা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই সময় হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রোগীর আত্মীয়দের সঙ্গে বচসায় জড়ান।

কিছু পরে দুই পক্ষের সেই বচসা সংঘর্ষের আকার নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মেজাজ ধরে রাখতে না পেরে জুনিয়র ডাক্তাররা মৃত রোগীর আত্মীয়দের ব্য়াপক মারধর করেন বলে অভিযোগ। সেই সময় সংবাদমাধ্যমের কর্মীরা খবর করতে গেলে তাঁদের ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও তাঁরা চক্রান্তের শিকার বলেই দাবি করেছেন এনআরএসের অভিযুক্ত জুনিয়র ডাক্তাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+