RG Kar Hospital: সাঁড়াশি চাপে সন্দীপ ঘোষ, এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে SIT গঠন কলকাতা পুলিশের
আরজির হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই ঘটনার তদন্তে এবার সিট গঠন করল কলকাতা পুলিশ। এদিকে গত তিন দিন ধরে দফায় দফায় তাঁকে জেরা করে চলেছে সিবিআই। মঙ্গলবার ফের তাঁকে তলব করা হয়েছে সিজিও-তে।
গতকাল প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পরের দিন থেকেই সন্দীপ ঘোষকে জেরা করতে শুরু করেছে। প্রথম দিনে একেবারে নাটকীয় ভাবে রাস্তা থেকে তাঁকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। তারপরের দিন ফের তাঁকে তলব করা হয়। সেদিনও ১০ থেকে ১২ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয়। পর পর চার দিন ধরে লাগাতার দফায় দফায় জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। মঙ্গলবার ফের তাঁকে তলব করা হয়েছে।

পর পর চারদিন জেরার পরেও সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। একাধিকবার বয়ান বদলের অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। সন্দীপ ঘোষ একাধিকবার তাঁর বিরুদ্ধে বয়ান বদলের অভিযোগ উঠেছে। সত্যিটা কি তবে গোপন করতে চাইছেন সন্দীপ ঘোষ। এই রকম সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সন্দীপ ঘোষের কাছ থেকে সত্যিটা বের করতে কি এবার তাঁরও পলিগ্রাফি পরীক্ষা করানো সিদ্ধান্ত নেবে সিবিআই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে এসেছে। এই অভিযোগ আগেও সেই হাসপাতালের একাধিক চিকিৎসক করেছিলেন। হাসপাতালের বর্জ্য থেকে ওষুধ সবকিছু নিয়েই যে একটি দুর্নীতি চক্র আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের নেতৃত্বে চলত সেই অভিযোগ আগেও একাধিকবার করা হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে অভিযোগকারীকেই হাসপাতাল থেকে সরে যেতে হয়েছিল।
কোন প্রভাবশালীর বলে বলিয়ান হয়ে সন্দীপ ঘোষ এই দুর্নীতি হাসপাতালে চালিয়ে যেতেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশেষে চাপে পড়েই দুর্নীতির ঘটনার তদন্তে কলকাতা পুলিশ সিট গঠন করেছে। সন্দীপ রায়ের বিরুদ্ধে তদন্ত করবে এই সিট। এবং এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এতো অভিযোগের পরেও এতোদিন সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। হঠাৎ করে সিট গঠন করে নাটক তৈরি করছে বলে অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির নেতারা।












Click it and Unblock the Notifications