রাজ্যের সাংসদ-বিধায়কদের মামলার তালিকা চেয়ে পাঠাল হাইকোর্ট
রাজ্যের সাংসদ-বিধায়কদের মামলার তালিকা চেয়ে পাঠাল হাইকোর্ট
রাজ্যের বিভিন্ন আদালতে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে কত মামলা জমে রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের যতজন জনপ্রতিনিধির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলছে, আগামী দুসপ্তাহের মধ্যে হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে তার বিস্তারিত আদালতে রিপোর্ট পেশ করতে হবে।

সুপ্রিমকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলা মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা এই মামলায় হাইকোর্ট এর আগেও মামলাগুলো দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল। এছাড়াও, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বর্তমান ও প্রাক্তন বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে দায়ের হওয়া নতুন ও পুরানো বকেয়া মামলার নিষ্পত্তির জন্য উদ্যোগ নেয় হাইকোর্ট।












Click it and Unblock the Notifications