Suvendu Adhikary: রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, কাঁথির টেন্ডার দুর্নীতি মামলায় পদক্ষেপ করা যাবে না
Suvendu Adhikary: বিরোধী দলনেতার রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, কাঁথির টেন্ডার দুর্নীতি মামলায় পদক্ষেপ করা যাবে না
শুভেন্দু অধিকারীর রক্ষাকবচের মেয়াদ বাড়ল। ১৭ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এই মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে কাঁথি টেন্ডার দুর্নীতি মামলাতেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।

রক্ষাকবচের মেয়ার বাড়ল
ফের ধাক্কা রাজ্যের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ ১৭ জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। বিচারপতি রাজ শেখর মান্থার এই নির্দেশের পর সুবিধাজনক অবস্থানে চলে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা।

কাঁথি দুর্নীতিতে গ্রেফতার করা যাবে না
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। শাসক দলের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার মধ্যে কাঁথি পুরসভায় টেন্ডার দুর্নীতির মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন কোনও ভাবেই টেন্ডার দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।

শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। কাঁথি ছাড়াও আসানসোলে কম্বল কাণ্ডেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। সেই সব মামলা থাকলেও আদালতের রক্ষাকবচের কারণে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে বিতারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি আসানসোল কাণ্ডের পর শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন বিচারপতি রাজশেখর মান্থার কারণেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা যাচ্ছে না।

শাসক দলকে নিশানা শুভেন্দুর
রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকীরা। তিনি দাবি করেছেন দ্রুত এই রাজ্য সরকারের অবসান হবে। এই নিয়ে ডিসেম্বর মাসে ডেডলাইনও দিয়েছিলেন তিনি। কিন্তু সেকদিন কিছু না হওয়াতে বেকায়দায় পড়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির অন্দরেও শুভেন্দু অধিকারীর ডেডলাইন রাজনীতি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications