শ্যামল সেন কমিশন নিয়ে বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের
কলকাতা, ১৭ এপ্রিল : সারদা কাণ্ডে গঠিত শ্যামল সেন কমিশন কীভাবে কোন পদ্ধতিতে টাকা বণ্টন করেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি শ্যামল সেন কমিশনের মাধ্যমে কতজন আমানতকারীকে, কত টাকা দিয়েছেন তা ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জানাতে বলল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গত মাসের শেষে শ্যামল সেন কমিশন নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুবীর দে নামে এক ব্যক্তি। আদালতে তিনি জানান, ২০১৩ সালের এপ্রিল মাসে শ্যামল সেন কমিশনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। গতবছরের অক্টোবর মাসে এই কমিশনের মেয়াদ শেষ হয়। কিন্তু এখনও কমিশনের অ্যাকাউন্টে ৩৫৩ কোটি টাকা পড়ে রয়েছে।
আবেদনে বলা হয়, বাকি টাকা সারদা সহ অন্যান্য ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের মধ্যে বণ্টন করে দেওয়া হোক। হাইকোর্টের প্রতিনিধিত্বে সেইজন্য এক বা একাধিক প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি গড়া হোক বলেও আবেদনে জানানো হয়।
এদিন মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সবদিক খতিয়ে দেখে নির্দেশ দেয়, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা আকারে বিস্তারিত তথ্য জানাতে হবে রাজ্য সরকারকে।
More From
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications