ফের প্রবল কম্পনে ত্রস্ত কলকাতা সহ গোটা রাজ্য, রাস্তায় নেমে এসেছেন মানুষ
কলকাতা, ১২ মে : মাঝে ঠিক ১৭ দিনের ব্যবধান। গত ২৫ এপ্রিল নেপালে যে কম্পন অনুভূত হয়েছিল, সেদিন কলকাতাও প্রবল কম্পনে কেঁপে ওঠে। এদিনও একইভাবে বুকে কাঁপুনি ধরিয়ে কেঁপে ওঠে কলকাতা সহ গোটা রাজ্য। মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, দিনাজপুর, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, কম্পনের তালিকা থেকে বাদ যায়নি কোনওটাই।
আগের বারের মতোই একইরকমভাবে কলকাতা সহ আশেপাশের জেলার নানা জায়গায় বড় বড় বহুতল কেঁপে উঠেছে। পার্কস্ট্রিট, নিউটাউন, সল্টলেকের বহু অফিসে কাজ বন্ধ রয়েছে। গোটা অফিসপাড়া নেমে এসেছে রাস্তায়। চেনা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন বহু মানুষ।

এদিন কম্পনের জেরে বেশ করে দেওয়া হয় কলকাতা মেট্রো। বন্ধ থাকে হাইকোর্টের কাজকর্মও। ১২ টা ৩২ এ একবার কম্পন হওয়ার ৩৩ মিনিটের মধ্যে ফের একবার কম্পন অনুভূত হয়। শহরের নানা প্রান্তে চলাচলরত গাড়ি দাঁড়িয়ে পড়ে। অফিসে কর্মব্যস্ত বহু মানুষ বহুতলের বাইরে বেরিয়ে আসেন। সকলে চোখেমুখে আতঙ্ক ও একরাশ বিস্ময় নিয়ে গোটা ঘটনা পর্যবেক্ষণ করতে থাকেন।
এখন মানুষ প্রশ্ন করছেন, এর শেষ কোথায়। কার্যত আতঙ্কে কাঁপতে কাঁপতে এই প্রশ্নটাই করছেন শহরের মানুষ।
More From
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications