চিন্তা বাড়িয়ে কলকাতায় ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ , চমকে দেবে পজেটিভিটি রেট

চিন্তা বাড়িয়ে কলকাতায় ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ , চমকে দেবে পজেটিভিটি রেট

কলকাতা : রাজ্যে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তথ্য সেই কথাই বলছে। মঙ্গলবারের তথ্য বলছে রাজ্যে সর্বত্র করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও পজেটিভিটি রেট সবথেকে বেশি কলকাতায়। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময়েও একই চিত্র দেখা গিয়েছিল, বছর ঘুরলেও কলকাতার করোনা চিত্রে পরিবর্তন হচ্ছে না। সবথেকে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে কলকাতাতেই।

চিন্তা বাড়িয়ে কলকাতায় ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ , চমকে দেবে পজেটিভিটি রেট

গত এক সপ্তাহের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে শহর কলকাতায় করোনা পজেটিভিটি রেট ৩৮.৩৭ শতাংশ। এরপরেই রয়েছে হাওড়া। পজেটিভিটি রেট ২২.৩০ শতাংশ। পশ্চিম বর্ধমানে পজেটিভিটি রেট ১২.৬৬ শতাংশ। উত্তর ২৪ পরগণায় ১০.৬৫ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ১০.১৮ শতাংশ। তবে দার্জিলিং আলিপুরদুয়ার সহ বাকি জেলায় পজেটিভিটি রেট পাঁচের নীচে। উত্তরদিনাজপুর , আলিপুরদুয়ার, কোচবিহারে সংক্রমণের হার একেরও নীচে। সেখান একমাত্র চোখ রাঙাচ্ছে কলকাতা। সবমিলিয়ে গত এক সপ্তাহে রাজ্যে করোনা পজেটিভিটি রেট ২.৭১ শতাংশ।

সংক্রমণ ঠেকাতে আগেই বিধিনিষেধ চালু করে রাজ্য সরকার। সোমবার থেকে শুরু হওয়া বিধিনিষেধ ১৫ জানুয়ারি পর্যন্ত লাগু থাকবে বলে জানানো হয়েছে।

রবিবার রাজ্য সরকারের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী বলেন, 'রাজ্যে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না। কলকাতা মেট্রো সার্ভিস ও লোকাল ট্রেন ধারণক্ষমতার ৫০ ভাগ নিয়ে চলাচল করতে পারবে।' লোকাল ট্রেন সন্ধ্যা সাতটার পরই বন্ধ করার কথা জানালেও পরে সিদ্ধান্ত বদলে তা রাত দশটা করা হয়েছে। তবে দূরপাল্লার ট্রেনগুলো যথানিয়মেই চলবে। বিধিনিষেধ চলাকালে রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহ সমস্ত সুইমিং পুল, সেলুন, বিউটি পার্লার ও জিমনেশিয়াম বন্ধ থাকবে।'

বিধিনিষেধের সময় সরকারি-বেসরকারি অফিসগুলোতে ৫০ ভাগ কর্মী নিয়ে কাজ চালানো ছাড়াও সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চুয়ালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহ বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+