পার্ক সার্কাসে চলন্ত বাস থেকে পঞ্চম শ্রেণির ছাত্রকে ধাক্কা বাস কন্ডাক্টরের
কলকাতা, ১৮ জুলাই : বেসরকারি পরিবহণগুলির দৌরাত্ম্যের আর এক নয়া উদাহরণ সামনে এল। এদিন পার্ক সার্কাস এলাকায় এক স্কুল পড়ুয়াকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাস কন্ডাক্টরের বিরুদ্ধে।
অভিযোগ, এদিন সকাল সাড়ে ৭ টা নাগাদ পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে কেবি-২১ রুটের একটি বাস থেকে কন্ডাক্টর পঞ্চম শ্রেণির ছাত্র মহম্মদ শোয়েবকে ধাক্কা মেরে নামিয়ে দেয়। সেইসময়ই পিছন থেকে আসা এক অটো ছাত্রটিকে ধাক্কা মেরে বেরিয়ে যায়।

অটোর ধাক্কায় রাস্তায় পড়ে যায় ছাত্রটি। এরপরে রক্তাক্ত অবস্থায় তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বাস রেষারেষিতে কিছুদিন আগেই উল্টোডাঙ্গায় এক মহিলা চাপা পড়ে মারা যান। তারপরও বাস চালকেরা যে কোনওরকম শিক্ষা নেনি তা ফের প্রমাণ হয়ে গেল। এমনকী সরকারও যে বেপরোয়া বাসের দৌরাত্ম্য থামাতে কোনও পরিকল্পনাই করেনি তাও পরিষ্কার হয়ে গিয়েছে এদিনের দুর্ঘটনার পরে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications