বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে প্রকাশিত আন্তর্জাতিক কলকাতা বইমেলার লোগো
বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে প্রকাশিত আন্তর্জাতিক কলকাতা বইমেলার লোগো
করোনা ভীতি সরিয়ে শেষ পর্যন্ত বইমেলা হচ্ছে। তৃতীয় ঢেউয়ের জেরে অনিশ্চিত হয়ে পড়েছিল আন্তর্জাতিক বই মেলা। তা হচ্ছে আগেই জানিয়েছিল গিল্ড। এবার প্রকাশিত হল বইমেলার লোগো। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে এবারের বইমেলার লোগো।

এই প্রসঙ্গে গিল্ড প্রেসিডেন্ট সুধাংশু শেখর দে জানিয়েছেন, 'এইশহরের দ্বিতীয় বৃহত্তম উৎসব, আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। আপনারা সবাই জানেন, কোভিড পরিস্থিতির অবনতি হবার জন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে এবং তাঁর উপদেশ অনুসারে আমরা ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার পরিবর্তিত দিন ঘোষণা করেছি। আগামী ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ উদ্বোধন হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ২০২২, বিকেল ৩.৩০ মিনিটে। মেলা চলবে, ১৩ মার্চ ২০২২ পর্যন্ত। স্থান, সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ, করুণাময়ী, বিধাননগর।'
তিনি আরও বলেন, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে , ইতিমধ্যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনেভার স্বীকৃতি পেয়েছে। আগের ঘোষণা অনুসারেই আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। উদ্যাপন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর।'
সুধাংশুবাবু বলেন, ' আজ আমাদের সঙ্গে প্রধান অতিথি হিসাবে আছেন মাননীয় ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, ঢাকা, বাংলাদেশ এবং কলকাতায় বাংলাদেশ উপ-রাষ্ট্রদূত মাননীয় তৌফিক হাসান। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে ৩ এবং ৪ মার্চ ২০২২, শিশু দিবস উদ্যাপন হবে ৬ মার্চ ২০২২। প্রতিবারের মতো এবারেও দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রকাশকরা অংশগ্রহণ করছেন এই বইমেলায়। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন, আর্জেন্তিনা, মেক্সিকো এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশ। আপনারা জেনে খুশি হবেন, এই বছরের বইমেলায় আমরা অনেক প্রতিশ্রুতিমান নতুন প্রকাশনা সংস্থাকে জায়গা দিতে পেরেছি। মেলার মাঠে আগামী ১৩ফেব্রুয়ারি ২০২২ থেকে কাজ শুরু হবে।'
প্রতিবারের মতো এবারের বইমেলার বিশেষ আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, যা অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মার্চ, অনলাইন এবং অফলাইন পদ্ধতির সংমিশ্রণে। আগেই জানানো হয়েছে, সরকার নির্ধারিত যাবতীয় কোভিড প্রটোকল মেনে মেলা আয়োজিত হবে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে ঢোকা যাবে না।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications