Kolkata Bomb threat: রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি, শহরে নাশকতা চালানোর ইমেলে আতঙ্ক
কলকাতায় ফের বোমাতঙ্ক। এবার রাজভবন সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। কলকাতা সহ দেশের ৫৮টি জায়গায় নাশকতার হুমকি দিয়ে ইমেল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজার। রাজ্যপাল তড়িঘড়ি ফিরছেন কলকাতায়।
এর আগে কলকাতা বিমানবন্দরে পর পর দুবার বোমা রাখা রয়েছে বলে হুমকি ইমেল এসেছে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি। এই নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় অভিযোগও দায়ের করেছে। স্নিপার ডগ থেকে শুরু করে বম্বস্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

শুধু কলকাতা শহর নয় এর আগেও দেশেরক একাধিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল। বেঙ্গালুরু- দিল্লি সহ একাধিক বিমানবন্দর বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হমকি মেল এসেছিল। কিন্তু তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা।
ইমেলে দাবি করা হয়েছে রাজভবন এবং জাদুঘরে প্রচুর পরিমানে বিস্ফোরক রাখা হয়েছে। যেকোনও সময়ে সেখানে বিস্ফোরণ ঘটানো হতে পারে। কলকাতা পুলিশের এসটিএফ সেই সব জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। কোন ইমেল আইডি থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
কয়েকদিন আগেই কলকাতা শহরে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। বেঙ্গালুরু কাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল তারা। কলকাতা শহরে একাধিক হোটেলে ছিল তারা। নাম পরিচয় গোপন করে দিঘাতেও হোটেলে ছিল সেই জঙ্গিরা। আবার কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেইকি করে গিয়েছিলে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে জড়িত এক জঙ্গি। তাকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications