KMC Election 2021: সুব্রত-র বোনের দেওয়াল লিখন মোছার অভিযোগ! পুলিশ ও তৃণমূলের প্রার্থীর সামনে 'অসহায়' তনিমা
KMC Election 2021: সুব্রত-র বোনের দেওয়াল লিখন মোছার অভিযোগ! পুলিশ ও তৃণমূলের প্রার্থীর সামনে 'অসহায়' তনিম
প্রার্থী তালিকা ঘোষণার পরে একদিনের জন্য কলকাতা পুরসভার নির্বাচনে (kolkata municipal election 2021) দাদার ছবি আর তৃণমূলের (Trinamool Congress) প্রতীক নিয়ে প্রচার করেছিলেন। তারপরেই কয়েকদিনের চুপচাপ। এবার জোড়াপাতা প্রতীক নিয়ে প্রচার। যদিও তাঁর দেওয়াল লিখন মুছে দেওয়া থেকে হুমকি কোনওটাই বাদ যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায় (Tanima Chatterjee)।

২৬ নভেম্বর প্রার্থী তালিকায় ছিল নাম
২৬ নভেম্বর শুক্রবার তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তাতে ৬৮ নম্বর ওয়ার্ড থেকে নাম ছিল তনিমা চট্টোপাধ্যায়ের। তিনি পরের দিনই প্রচার শুরু করেন। বেশ কিছু জায়গায় দেওয়াল লিখনও সেদিনই হয়ে যায়। কিন্তু সেদিন রাতেই তাঁকে প্রচার করতে বারণ করে প্রতীক চেয়ে নেওয়া হয়। অন্যদিকে বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায় ধরনা শুরু করেছিলেন। সুদর্শনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। এরপর নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন তনিমা চট্টোপাধ্যায়। এরপর ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও তা প্রত্যাহার না করায় তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।

জোড়া পাতা নিয়ে প্রচার শুরু
৪ ডিসেম্বর তনিমা চট্টোপাধ্যায়কে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জোড়া পাতা প্রতীক দেওয়া হলে, তিনি তা নিয়েই প্রচার শুরু করেন। যেখানে আগে থেকেই দেওয়ালে তাঁৎ নাম লেখা হয়ে গিয়েছিল, সেই সময় জায়গায় তৃণমূলের প্রতীক মুছে জোড়া পাতা প্রতীক আঁকার কাজও শেষ।

দেওয়াল লিখন মুছে, ফ্লেক্স ছেঁড়ার অভিযুক্ত তৃণমূল
এদিন সকালে একডালিয়া এভারগ্রিন ক্লাবের কাছে তনিমা চট্টোপাধ্যায়ের দেওয়ার লিখন মুছে দেওয়া হয় বলে অভিযোগ। তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করছে তাঁর ঘনিষ্ঠরা। যদিও এই অভিযোগের কোনও জবাব দেননি তৃণমূলের প্রার্থী।

তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ
এদিন তনিমা তট্টোপাধ্যায় অভিযোগ করেন, ৬৮ নম্বর ওয়ার্জের একাধিক জায়গায় ফ্লেক্স কেটে দেওয়া হয়েছে। এলাকার বস্তিতে তাঁর ফ্লেক্সের ওপরে সুদর্শনা মুখোপাধ্যায়ের কাটআউট লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কি সভ্যতার লক্ষণ, প্রশ্ন করেছেন তনিমা চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, হতে পারে তিনি দলের প্রার্থী, কিন্তু দল তো তাকে নোংরামো করতে বলেনি। তাঁর আরও অভিযোগ এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, পুলিশ প্রশ্ন করছে, কাকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি দেওয়াল লিখন মোছা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলে, প্রশ্ন করা হচ্ছে, দেওয়ালের মালিকের অনুমতি নেওয়া আছে কিনা।












Click it and Unblock the Notifications