Indian Rail-Kavach 4.o: আরও সুরক্ষিত রেলযাত্রা! কলকাতা রুটে একেবারে বিপ্লব ঘটাতে চলেছে ভারতীয় রেল
Indian Rail-Kavach 4.o: গত কয়েকমাসে একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশের মানুষ! যা নিয়ে রেলের পরিকাঠামো সহ একাধিক প্রশ্ন তোলে বিরোধীরা। বিশেষ করে সমস্ত লাইনে কেন সুরক্ষা প্রযুক্তি 'কবচ' (Kavach) লাগানো হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা।
এই অবস্থায় বড় পদক্ষেপ ভারতীয় রেলের (India Rail)। 'কবচ' (Kavach) এর আপগ্রেড ভার্সন 4.o লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে এই আধুনিক ভার্সন লাগানোর কাজ শুরু হয়ে যাবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

- Indian Rail-Kavach 4.o: আপগ্রেড ভার্সনে অনুমোদন মিলেছে
জানা গিয়েছে, ইতিমধ্যে 'কবচ' (Kavach) এর আপগ্রেড ভার্সন 4.o অনুমোদন দিয়েছে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO) অনুমোদন দিয়েছে। দুটি রুটের জন্য খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলেও ভারতীয় রেল সূত্রে খবর। দেশের অন্যতম ব্যস্ত রুট দিল্লি-মুম্বই এবং দিল্লি-কলকাতা। দুটি রুটে Kavach লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আপডেট ভার্সন Kavach 4.o মুম্বই-চেন্নাই এবং চেন্নাই-কলকাতা রুটেও বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই চার রুট মিলিয়ে মোট ৯ হাজার কিমি লম্বা ট্র্যাক কবচের সঙ্গে যুক্ত করা হবে।
- Indian Rail-Kavach 4.o: সফল ট্রায়াল
Kavach 4.o একেবারে আধুনিক ভার্সন। সম্পূর্ণ ভাবে সুরক্ষিত একটা ব্যবস্থা। কয়েক দফায় ট্রায়াল রান চালানো হয়। পাহাড়ি এলাকা থেকে সমুদ্র, সব জায়গায় Kavach 4.o ভার্সনের ট্রায়াল চালানো হয়। আর তা সফল হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা সফল হওয়ার পরেও রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO) অনুমোদন দেয়। প্রাথমিক ভাবে দুটি রুটে আধুনিক ভার্সন লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
- Indian Rail-Kavach 4.o: চার বছরের বড় প্ল্যান
গোটা দেশজুড়ে ট্র্যাক রিয়েছে ভারতিয় রেলের। ২০ হাজার প্রায় ইঞ্জিন রয়েছে। ভারতীয় রেলের টার্গেট অনুযায়ী, প্রত্যেক বছর ৫ হাজার ইঞ্জিনে Kavach 4.o লাগানো হবে। আর এভাবে আগামী চার বছরে সমস্ত ইঞ্জিনেই Kavach 4.o লাগানো হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ট্র্যাক এবং স্টেশন পয়েন্টেও Kavach 4.o লাগানও হবে। আর এই কাজ সম্পূর্ণ হলে রেল দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছে ভারতীয় রেল। কার্যত শূন্যে নেবে আসবে বলেও দাবি।












Click it and Unblock the Notifications