CPIM-এর শারদীয়া বুকস্টল ভাঙচুরের প্রতিবাদ! গ্রেফতার কল্লোল মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ ৯
সিপিআইএম-এর শারদীয়ার বুক স্টল ভাঙচুরের প্রতিবাদ করতে গিয়ে অষ্টমীর সন্ধেয় গ্রেফতার হলেন চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, সিপিআইএম-এর কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার-সহ ৯ জন। একটা সময়ে সিপিএম-এর রাজ্যসভার সাংসদ ব
সিপিআইএম-এর শারদীয়ার বুক স্টল ভাঙচুরের প্রতিবাদ করতে গিয়ে অষ্টমীর সন্ধেয় গ্রেফতার হলেন চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, সিপিআইএম-এর কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার-সহ ৯ জন। একটা সময়ে সিপিএম-এর রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যকে নিয়ে টানা-হেঁচড়া চলে। এদিকে এদিন কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির তীব্র প্রতিবাদ করেছেন অপর চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সিপিআইএম-এর প্রতিবাদ
এদিন গণ্ডগোলের সূত্রপাত রবিবার রাসবিহারী প্রতাপাদিত্য রোডের সিপিআইএম-র মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রে তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করে প্রতিবাদ সভাকে কেন্দ্র করে। অভিযোগ রবিবারে ঘটনায় বেশ কয়েকজন বাম নেতা আহত হয়েছিলেন। এবং বেশ কিছু বইও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে এদিন বিকেলে উপস্থিত হয়েছিলেন সিপিআইএম কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার, রবীন দেব, গৌতম গাঙ্গুলি, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ সিপিআইএম নেতা-কর্মী-সহ অনেকে।

গ্রেফতার ৯
সিপিআইএম-এর তরফে দাবি করা হয়েছে, এদিন বহু মানুষের উপস্থিতিতে মুহূর্তেই প্রতিবাদ গড়ে ওঠে। বুক স্টল খোলাও হয়। কিন্তু পুলিশের তরফে সিপিআই(এম) জেলা সম্পাদক কল্লোল মজুমদার, গৌতম গাঙ্গুলি, বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।

তৃণমূলের অবস্থান
তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, পুজো কমিটির সুবিধা-অসুবিধা না দেখে কেন বইয়ের স্টল খোলা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সিপিআইএম-এর প্রতিবাদ সভায় চোর ধরো, জেলে ভরো পোস্টারে আপত্তি জানায় শাসক দল। তা থেকেই গণ্ডগোলের শুরু।
তৃণমূলের মুখপাত্র তথা রাড্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, পুজো কমিটির অসুবিধা হতেই পারে। তাঁর প্রশ্ন পুজোর ভিড়ে কেন স্টল খোলা হবে? পুলিশ প্রশাসনিক পদক্ষেপ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

পুলিশের অবস্থান
পুলিশের তরফে বলা হয়েছে, বইয়ের স্টল ভাঙচুর আর তার প্রতিবাদ সভাকে ঘিরে গণ্ডগোল এড়াতেই এই গ্রেফতার। পুলিশের তরফে বলা হয়েছে, সিপিআইএম-এর ওই বইয়ের স্টল খোলা নিয়ে স্থানীয় পুজো কমিটির সঙ্গে গণ্ডগোল হয় রবিবার। তাই নিয়ে সোমবার প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল। সেখানে ঝামেলা এড়াতেই এদিন বিকেলে গ্রেফতার করা হয়েছে কল্লোল মজুমদার, গৌতম গাঙ্গুলি, বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ বাকিদের।
|
প্রতিবাদ সৃজিতের
তবে এদিনের ঘটনার প্রতিবাদ করেছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর প্রশ্ন বইকে ভয়? কমলেশ্বর মুখোপাধ্যায়কে গ্রেফতারের নিন্দার ভাষা তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications