জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী! কড়া প্রতিক্রিয়া জুনিয়র চিকিৎসকদের
জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, চিকিৎসকদের সব দাবি মানা হয়েছে।
জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, চিকিৎসকদের সব দাবি মানা হয়েছে। তিনি ৫ ঘন্টা অপেক্ষা করেছিলেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এরপরেই জুনিয়র চিকিৎসকরা জানান, জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

৫ ম দিনে কর্মবিরতি
শনিবার ৫ ম দিনে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এনআরএস-এর জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের সবকটি সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসকদের আন্দোলনের রেশ পৌঁছে গিয়েছে সারা দেশে।

'সব দাবি মানা হয়েছে'
নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, চিকিৎসকদের সব দাবি মানা হয়েছে। এনআরএস-এর হামলার ঘটনায় ৫ জন গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এমন ধারা দেওয়া হয়েছে, যাতে আদালতে গিয়েও তারা জামিন পায়নি।

'বেশ কয়েকজন কাজে যোগ দিতে চায়'
এদিন সাংবাদিক সম্মেলন চলাকালীন মুখ্যমন্ত্রী কিছুক্ষণের জন্য উঠে যান। পরে এসে বলেন কোনও কোনও জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিতে চান। পরে জানা যায় জুনিয়র চিকিৎসকরা যাতে কাজে যোগ দেন, তার জন্য চেষ্টা চালাচ্ছে আইএমএ-র প্রেসিডেন্ট তথা তৃণমূল নেতা শান্তনু সেন।

'জনগণ কে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী'
মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনেরই পরেই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের মধ্যে থেকে কেউ কাজে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি বলেই দাবি করা হয়। পাশাপাশি তাঁরা বলেন, বিষয়টি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications