Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জুনিয়র চিকিৎসকদের বৈঠক! অচলাবস্থা কাটাতে নানা প্রস্তাব, জল্পনা চরমে

আন্দোলনের ভবিষ্যত রূপরেখা ঠিক করতে বৈঠকে বসেছেন এনআরএস-এর জুনিয়র চিকিৎসকরা। বিভিন্ন হাসপাতাল থেকে তিন থেকে চারজন করে চিকিৎসক প্রতিনিধিবৈঠকে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

আন্দোলনের ভবিষ্যত রূপরেখা ঠিক করতে বৈঠকে বসেছেন এনআরএস-এর জুনিয়র চিকিৎসকরা। বিভিন্ন হাসপাতাল থেকে তিন থেকে চারজন করে চিকিৎসক প্রতিনিধি বৈঠকে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। বৈঠকে এনআরএস-এর সিনিয়র চিকিৎসকরা ছাড়াও রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা যোগ দিয়েছেন। জিবির ফাইনাল মত কী, তা বৈঠক শেষ না হলে বলা যাচ্ছে না।

জুনিয়র চিকিৎসকদের বৈঠক! অচলাবস্থা কাটাতে নানা প্রস্তাব, জল্পনা চরমে

সূত্রের খবর অনুযায়ী, অনেক জুনিয়র চিকিৎসক কর্মবিরতি শেষ করার পক্ষে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নবান্নে নয়. দ্বিতীয় কোনও জায়গায়, মত প্রকাশ করেছেন অনেক জুনিয়র চিকিৎসক। জানা গিয়েছে, সেক্ষেত্রে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান তাঁরা।

বৈঠকে জুনিয়র ডাক্তাররা দের মধ্যে তিনটি বিষয় উঠে আসছে একদল ডাক্তার তারা বলছেন রাজভবনে বৈঠক হবে আর একদল ডাক্তার বলছেন নবান্নে বৈঠক হবে আর আরেক দল বলছে অন্য জায়গায়। এই নিয়ে প্রদীপ মিত্র সঙ্গে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

রবিবার ষষ্ঠ দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী সবাই জুনিয়র চিকিৎসকদের কাছে কর্মবিরতি শেষ করে কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু আন্দোলন শেষ করা নিয়ে রফা সূত্র বের হয়নি। সরকারের সঙ্গি জুনিয়র চিকিৎসকদের বক্তব্যের লড়াই জারি রয়েছে।

জুনিয়র চিকিৎসকরা বারবার দাবি করেছেন, মুখ্যমন্ত্রী এনআরএস-এ একবার আসুন, কথা বলুন। কিন্তু মুখ্যমন্ত্রী এখনও সেইপ্রস্তাবে সাড়া দেননি। অন্যদিকে নবান্নে গিয়ে বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+