দেখা করেননি ডিজিপি, অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলেন ক্ষিপ্ত ধনখড়

দেখা করেননি ডিজিপি, অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলেন ক্ষিপ্ত ধনখড়

চাওয়া মতো কাজ করেননি রাজ্যের ডিজিপি এবং অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব। যার জেরে এদিন সকালে মুখ্যমন্ত্রীর (mamata banerjee)সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে চাইলেন রাজ্যপাল (jagdeep dhankhar)। প্রসঙ্গত, রবিবার রাতেই টুইট করে রাজ্যপাল বলেছিলেন মণীশ শুক্লা(manish shukla)র হত্যার বিষয় নিয়ে তিনি সকালে কথা বলতে চান ডিজিপি ও অতিরিক্ত স্বরাষ্ট্র সচিবের সঙ্গে।

মণীশু শুক্লার হত্যা নিয়ে রাজ্যপালের টুইট

মণীশু শুক্লার হত্যা নিয়ে রাজ্যপালের টুইট

রবিবার সন্ধে গুলিতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। ওইদিন রাতেই টুইট করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলর বিজেপি নেতা মণীশ শুক্লার খুনে ঘটনায় তিনি উদ্বিগ্ন। রাজ্যের খারাপ হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সকাল দশটায় কথা বলতে চান অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে।

হাজিরা দেন প্রশাসনিক কর্তারা

হাজিরা দেন প্রশাসনিক কর্তারা

রাজ্যপাল বললেও সকাল ১০ টায় হাজিরা দেননি দুই প্রশাসনিক কর্তা। যার জেরে ক্ষিপ্ত হন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল

এদিন সকাল ১০টার কিছু পরে করা টুইটে রাজ্যপাল বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। টার্গেট পলিটিক্যাল কিলিং চলছে রাজ্যে। তিনি সতর্ক করে দেওয়া সত্ত্বেও
তা হয়েছে। কিন্তু সাড়া দেননি অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি। সেই কারণে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলচে চান।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যসচিবের

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যসচিবের

রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি রাজ্যপালের সঙ্গে দেখা না করলেও দেখা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর রাজ্যপালের সঙ্গে তাঁর এটি প্রথম সাক্ষাৎকার।

আগেও রাজ্যের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে সরব রাজ্যপাল

আগেও রাজ্যের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে সরব রাজ্যপাল

আগেও রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে সরব হয়েছেন। তিনি টুইটে রাজ্যের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শোধরানোর কথা বলেছিলেন। তাঁর অভিযোগ ছিল রাজ্যভবন সহ সমস্ত প্রতিষ্ঠানকে নপুংসক করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে রাজ্য সরকারের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+