ভিক্টোরিয়া হাউসের সামনেই আইএসএফের সভা, রায় দিল কলকাতা হাইকোর্ট
ভিক্টোরিয়া হাউসের সামনেই আইএসএফ সভা করবে। রায় দিল কলকাতা হাইকোর্ট। তবে এই সভা ঘিরে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আইএসএফ সেইসব নির্দেশ মেনে চলবে বলেও খবর।
বৃহস্পতিবারও রাজ্যের তরফে আপত্তি জানানো হয়েছিল। রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিনও হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন। আইএসএফকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেওয়া হবে সভার জন্য। সেই কথাও রাজ্যের তরফে জানানো হয়েছিল আদালতে।

গতকাল বুধবার এই মামলার শুনানি ছিল। রাজ্য ও আইএসএফকে তাদের সিদ্ধান্তের কথা জানাতে বলা হয়৷ আদালতে সব নির্দেশ আইএসএফ মেনে নেবে। এই কথাই আইনজীবীর তরফে জানানো হয়৷ আজ বৃহস্পতিবার মামলার রায়দানের আগে এজি ফের আবেদন। ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় আপত্তি।
কিশোর দত্ত আদালতের সামনে বলেন, পুলিশের গুলিতে ১১ জনের মৃত্যুতে ওখানে সভা করে একটি নির্দিষ্ট দল। রাজ্যের তৎকালীন শাসক দল সেখানে সভার অনুমতি দেয় বিশেস ঘটনা হিসেবে। বিচারপতি বলেন, আমরা এখানে এই বিচার করতে বসিনি। যেখানে কোনও একটা ঘটনার জন্য কোনও এক দলের জন্য ওই জায়গা নির্দিষ্ট হয়ে যাবে।
এজি শাহিনবাগের প্রসঙ্গ তুলে ধরেন। সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে, সংগঠনের ইচ্ছে মতো জায়গা পছন্দ করতে পারবে না, এই ইস্যুতে। শাহিনবাগ রায়ের কথা বলা হয়। বিচারপতি জানিয়ে দেন শাহিনবাগ অন্য ইস্যু। এভাবে কাউকে আটকানো যায়!
এজি প্রশ্ন করেন, কীভাবে একটা দল নিজের ইচ্ছে মত জায়গা পছন্দ করছে? বিচারপতির পালটা প্রশ্ন, আপনারা সভা করলে ওনারা করবেন না কেন? ওনাদের এই যুক্তির পাল্টা কি যুক্তি দেবেন? এজির তরফে বলা হয়, তারা ইন্ডোর স্টেডিয়াম চাইলেও অনুমতি দেওয়া হবে।
বিচারপতির আরও বক্তব্য, আপনাদের যদি ওই একটি জায়গা নিয়ে রিজার্ভেশন থাকে, তাহলে ওই জায়গা আপনারা সংরক্ষণ করুন। যেখানে কোনও কাউকেই অনুমতি দেবেন না, সেটা নিশ্চিত করুন। আইএসএফ ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করবে। জানিয়ে দেওয়া হয়।
কলকাতা হাইকোর্ট থেকে ২১ জানুয়ারির সভা প্রসঙ্গে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
১) বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ওই জায়গায় থাকা যাবে।
২) এক হাজার লোক নিয়ে সভা হবে। তার বেশি লোক উপস্থিত হতে পারবে৷ না।
৩) দৈর্ঘ্যে, প্রস্থে ২০ ফুটের মঞ্চ হবে।
৪) ১৫টির বেশি গাড়ি নিয়ে যাবে না ওই সভায়।
৫) স্বেচ্ছাসেবীদের রাখতে হবে।
৬) গাড়ি যাওয়ার রাস্তা ছেড়ে রাখতে হবে।
৭) খারাপ, উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।
৮) পুলিশ ও সংগঠন ভিডিওগ্রাফি করবে। পর্যাপ্ত পুলিশ মোতাতেন থাকবে।
৯) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মঞ্চ তৈরির কাজ হবে না।












Click it and Unblock the Notifications