কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় অঝোর বারিধারা! রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে পরবর্তী ৪৮ ঘণ্টাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে।
সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে পরবর্তী ৪৮ ঘণ্টাতেও রাজ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল নটা থেকে আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সঙ্গে প্রবল বৃষ্টি হবে। একইভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
যদিও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আগে থেকেই প্রবল বৃষ্টির কারণে পরিস্থিতি বেশ খারাপ।
তবে বৃষ্টি হলেও, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, সপ্তাহের প্রথম কাজের দিনে প্রবল বৃষ্টিতে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে যায়। পুরসভার তরফে পাম্পিং স্টেশনগুলিকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications