‘রাজ্যে সুরক্ষিত নই আমি’, মমতাকে টুইট আক্রমণ বাবুলের

কেন্দ্রীয় মন্ত্রী টুইটে লেখেন, তাঁকে প্রতিমাসে কমপক্ষে ১৪-১৫ বার তাঁর নিজস্ব সাংসদক্ষেত্র আসানসোলে যেতে হয়। দুর্ঘটনাপ্রবণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়েই তাঁকে যাতায়াত করতে হয়।

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, রাজ্যে এলে তাঁকে এয়ারব্যাগ ছাড়া গাড়ি দেওয়া হয়। ফলে দুর্ঘটনাপ্রবণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতের সময় তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁকে যে ধরনের গাড়ি দেওয়া হয় তাতে জীবনের কোনও সুরক্ষা নেই। বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাবুল সুপ্রিয়।

কেন্দ্রীয় মন্ত্রী টুইটে লেখেন, তাঁকে প্রতিমাসে কমপক্ষে ১৪-১৫ বার তাঁর নিজস্ব সাংসদক্ষেত্র আসানসোলে যেতে হয়। দুর্ঘটনাপ্রবণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়েই তাঁকে যাতায়াত করতে হয়। কিন্তু রাজ্য সরকার তাঁকে যে গাড়ি ব্যবহার করার জন্য দেয়, তা আদৌ আধুনিক নয়। তাতে এয়ারব্যাগ পর্যন্ত নেই। ফলে তাঁকে যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে। তখন তাঁর জীবন সংশয় দেখা দিতে পারে।

‘রাজ্যে সুরক্ষিত নই আমি’, মমতাকে টুইট আক্রমণ বাবুলের

এই মর্মে দু'টি ইনোভা গাড়ির ছবিও পোস্ট করেন তিনি। বলেন, যে গাড়ি রাজ্য সরকারি অফিসাররা ব্যবহার করেন, সেখানে এয়ারব্যাগ প্রযুক্তি রয়েছে, তাঁর বেলায় কেন নেই? সে প্রশ্নও তোলেন বাবুল সুপ্রিয়। তাঁর কথায়, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় সাম্প্রতিক অতীতে অনেকেরই মৃত্যু হয়েছে। তবু মমতা দিদির কোনও চিন্তা নেই। তিনি গাড়ির সামনের সিটে বসেন বলেও এদিন জানান বিজেপি সাংসদ।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+