গার্ডেনরিচের পাঁচ তলা বাড়ি প্রশাসনের নজর এড়িয়ে হয়েছে, মনে হয় না, মন্তব্য কলকাতা হাইকোর্টের
গার্ডেনরিচের পাঁচতলা বহুতল প্রশাসনের নজর এড়িয়ে গড়ে উঠেছে। এমন মনে হয় না। এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গার্ডেনরিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। সেখানে এই বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে আদালত।
গার্ডেনরিচের নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই শুনানি হয়। "এনডিআরএফ উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে বলে শুনলাম। কিন্তু আর যদি কেউ থাকে তাহলে কী হবে? " প্রশ্ন প্রধান বিচারপতির।

জলাভূমি বুজিয়ে বাড়ি তৈরি হয়েছে। বহুতল তৈরির ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এমন অভিযোগও সামনে আসছে। এদিন প্রধান বিচারপতি বলেন, জলাভূমির ওপর এটা করা হয়েছে বলে অভিযোগ। জলাভূমির ওপর নির্মাণ করতে গেলে অনেক গভীর ভিত করতে হয়, তার খরচও অনেক।
গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় আক্রান্তদের পূনর্বাসনের জন্য কী পদক্ষেপ নিয়েছে রাজ্য? সেই বিষয় জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। উপযুক্ত ব্যবস্থা, আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ হয়েছে রাজ্যকে। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? সেই রিপোর্টও আদালতকে জানাতে হবে রাজ্যকে।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য "যে সব অফিসারদের বেআইনি নির্মাণ যাতে না হয় দেখার দায়িত্ব দেওয়া রয়েছে। তাদেরকেই নিযুক্ত করা হয়েছে তদন্ত করে রিপোর্ট দিতে!"এমনটাই মামলায় অভিযোগ করা হয়েছে!
প্রধান বিচারপতি বলেন,"দূষণ নিয়ন্ত্রণ পরিষদ কী করবে? এদের অবস্থা অনেকটা সৈনিকদের সামান্য রাইফেল নিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেওয়ার মতো। তারা টু হুইলারে করে যাবে এলাকায়। তারপর লোকের হাতে মার খাবে।"
এদিন রাজ্য মামলার কপি হাতে পায়নি বলে আদালতে জানায়। তার প্রেক্ষিতে আগামী ৪ এপ্রিল ফের শুনানির দিন ধার্য করেছে আদালত। ওই দিনই রিপোর্ট দিতে হবে আদালতে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications