ষোলোআনা ইলিশিয়ানা! হরেকরকম ইলিশ পদে রেস্তোরাঁর লক্ষ্মীলাভ!

বাঙালির সেই ইলিশপ্রেমকে চাগিয়ে দিতে এবং সেই অছিলায় নিজেদের খানিক শ্রীবৃদ্ধি ঘটানোর তাগিদে প্রতিবছরই শহরের নামি-অনামি রেঁস্তোরাগুলোতে বসে ইলিশের উৎসব। ইলিশ পাতুরি আর ভাপা ইলিশ মাস্ট। এর বাইরেও থাকতে হবে একাধিক জানা অজানা ইলিশের পদ। এবারও সেই সময় আসন্ন।
পাঠকদের জন্য ওয়ানইন্ডিয়া বেঙ্গলির পক্ষ থেকে তুলে ধরা হল বেশ কিছু রেস্তোরাঁর ঠিকানা, যেখানে খুব শীঘ্রই ইলিশের উৎসবে মাতবে বাঙালি।
আহেলি
পিয়ারলেস ইনের আহেলিতে ১০ অগস্ট থেকে শুরু হবে এখানে ইলিশ উৎসব। ইলিশের একাধিক পদ থাকছে সেখানে। ইলিশের পরিচিত পদের পাশাপাশি থাকছে ইলিশ বেগুন বাহার, হংকং হিলশা হা আনারস ইলিশ। থাকছে ইলিশের চপও। লাঞ্চ, স্ন্যাকস, ডিনারে আদ্যোপান্ত ইলিশিয়ানা আহেলিতে।
ঠিকানা - পিয়ারলেস ইন হোটেল, জওহরলাল নেহেরু রোড, এসপ্ল্যানেড, কলকাতা
কেনিলওয়র্থ কলকাতা
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ইলিশ উৎসব। তবে চিন্তা করবেন না। আপনার হাতে এখনও ৩১ অগস্ট পর্যন্ত সময় রয়েছে। ইলিশের বিভিন্ন মনকাড়া পদ চেখে দেখতে হলে আজই চলে যান কেনিলওয়র্থ কলকাতায়।
ঠিকানা - ১ এবং ২ লিটল রাসেল স্ট্রিট, কলকাতা - ৭০০০৭১
৬ বালিগঞ্জ প্লেস
প্রত্যেকবাররে মতো এবারও শেফ সুশান্ত নিয়ে এসেছেন মনকাড়া একগুচ্ছ ইলিশের পদ। ইলিশ মাছের কাটলেট, আচারি ইলিশ কুমরোর ডগা দিয়ে, আম তেল ইলিশ, আনারস ইলিশ, ইলিশ থালি কী নেই এখানে। সব পদগুলিই ৫০০ টাকার মধ্যে পড়বে। শুধু ইলিশ থালির ক্ষেত্রে ১০৫০ টাকা পড়বে। এখানে ইলিশ উৎসব চলবে ১৭ অগস্ট পর্যন্ত।
ঠিকানা - ৬ বালিগঞ্জ প্লেস, বালিগঞ্জ, কলকাতা












Click it and Unblock the Notifications