২০১৯-এর উচ্চমাধ্যমিক শেষ ১৬ দিনে! জেনে নিন বিস্তারিত

২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরের বছরের পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। আর শেষ হবে ১৩ মার্চ। পুরনো ও নতুন সিলেবাসের পরীক্ষা শুরু ও শেষের দিন একই।

২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরের বছরের পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। আর শেষ হবে ১৩ মার্চ। পুরনো ও নতুন সিলেবাসের পরীক্ষা শুরু ও শেষের দিন একই। সংসদের তরফে এমনটাই জানানো হয়েছে। একাদশ শ্রেণির পরীক্ষা একই দিনে হবে বলে জানানো হয়েছে।

২০১৯-এর উচ্চমাধ্যমিক শেষ ১৬ দিনে! জেনে নিন বিস্তারিত

প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরুর দিন ধার্য করা হয়েছে এবছরের ১৪ ডিসেম্বর। একই দিন ল্যাবরেটরি নির্ভর পরীক্ষাগুলি শুরু হবে বলে জানানো হয়েছে। স্কুলগুলি তাদের সুবিধা মতো এই পরীক্ষার আয়োজন করে থাকে। ১১ জানুয়ারির মধ্যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে।

ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক, হেলথের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ থেকে ১১ জানুয়ারির মধ্যে। তবে আবহাওয়া গত কারণে পার্বত্য এলাকায় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ১৫ থেকে ৩০ মার্চের মধ্যে।

উচ্চমাধ্যমিকের জন্য পরীক্ষা শুরু ও শেষ হবে বেলা দশটা থেকে দুপুর ১.১৫-র মধ্যে। অন্যদিকে একাদশ শ্রেণির পরীক্ষা হবে বেলা ২ টো থেকে ৫.১৫-র মধ্যে। একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+