ভেন্টিলেশন থেকে বের হল কমিশন! কোন শর্তে ভোট বুঝিয়ে দিল হাইকোর্ট

হাইকোর্টের রায়ে কমিশন ভেন্টিলেশন থেকে বের হল ঠিকই, কিন্তু পঞ্চায়েত ভোট কি আদৌ হবে ১৪ মে। এখনও কিছু শর্তের উপর নির্ভর করে আছে রাজ্যের ভোট-ভাগ্য।

পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় সেই কথা। হাইকোর্টের এই রায়ের ফলে কমিশন ভেন্টিলেশন থেকে বের হল ঠিকই, কিন্তু পঞ্চায়েত ভোট কি আদৌ হবে ১৪ মে। এখনও কিছু শর্তের উপর নির্ভর করে আছে রাজ্যের ভোট-ভাগ্য।

ভেন্টিলেশন থেকে তো বের হল কমিশন, কোন শর্তে ভোট বুঝিয়ে দিল হাইকোর্ট

এদিন পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না বলে হাইকোর্ট জানিয়ে দিলেও কমিশনের ভূমিকা সমালোচনা করেন কঠোরভাবে। কমিশন নিজেই আইনি জটিলতা তৈরি করেছে বলেও মত প্রকাশ করেন বিচারপতি। কংগ্রেস নেতা ঋজু ঘোষালের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই প্রতিক্রিয়া দেন।

ঋজু ঘোষাল অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশন বর্ধিত মনোনয়নের দিন ঘোষণা করেছে পঞ্চায়েত আইন না মেনে। তাই নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অবৈধ। তা বাতিল করা হোক। এবং পুনরায় মনোনয়ন দিন ঘোষণা করা হোক।
এই মামলাতেই হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় কমিশন। এর ফলে নির্বাচন কমিশন হাঁফ ছেড়ে বাঁচে। বিচারপতি মনোনয়ন বর্ধিত দিন বাতিলের নির্দেশ দিলে পঞ্চায়েত ভোট আইনি-জটে একেবারে ভেন্টিলেশনে চলে যেত। তা না হওয়ায় আশ্বস্ত কমিশন।

এখন শুধু প্রধান বিচারপতি জগন্নাথ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নিরাপত্তা সংক্রান্ত বাহিনী-জট মেটালেই ১৪ মে নির্বাচন করতে পারবে। ফলে ১৪ মে নির্বাচন হবে, এ ব্যাপারে আশাবাদী কমিশন। আশাবাদী রাজ্যও। তবে ১৪ মে ভোট করতে গেলে শর্ত পূরণ করতে হবে রাজ্য ও কমিশনকে। তা নিয়েই এখন জোর তৎপরতা।

১৪ মে এক দফায় ভোট করতে কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট করতে হবে। অতি স্পর্শকাতর, স্পর্শকাতর ও সাধারণ বুথে বাহিনী-বিন্যাস কী হবে, তা রিপোর্ট আকারে পেশ করতে হবে। এবং সেই রিপোর্টে প্রধান বিচারপতি খুশি হলেই চূড়ান্ত হবে ১৪ মে ভোট।

এখন যদি পর্যাপ্ত বাহিনী ব্যবস্থা না হয়, তখন ভোটের দফা-বৃদ্ধি হতে পারে। কিন্তু ১৪ মে ভোট এক্ষেত্রে বিলম্বিত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। রাজনৈতিক মহলও আর বিলম্বিত করতে চাইছে না পঞ্চায়েত ভোট। জনমানসে এর বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশঙ্কা করছেবন বিরোধীরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+