নির্দেশ না মেনে ফের কীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি? ওবিসি সার্টিফিকেট মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মুখ্যসচিব

OBC Certificate Case West Bengal: ওবিসি সংক্রান্ত মামলায় হাজিরা দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালের মাধ্যমে হাজিরা দেন তিনি। ওবিসি সংক্রান্ত মামলায় ৯ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার। এরপরেও আদালত অবমাননার মামলা গ্রহণ করে এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এরপরেই আজ বুধবার কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরা দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

এদিন এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানায়, কোনও নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। এক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, আদালত অবমাননার মামলায় আপনাকে ডেকে পাঠাতে আমাদের খারাপ লাগে, কিন্তু যদি আমাদের নির্দেশ না মানা হয় তাহলে আমাদের কিছু করার থাকে না। আজ বুধবার এই সংক্রান্ত (OBC Certificate Case West Bengal) মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।

OBC Certificate Case West Bengal

মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোলেন বিচারপতি চক্রবর্তী। তাঁর কথায়, বিচারপতি মান্থার এই আদালত বলেছিল যে ২০১০ সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারা আদালতের নির্দেশের আওতায় পড়ে না। তাহলে আদালত এহেন নির্দেশ দেওয়ার পরেও সেই নির্দেশ না মেনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? মুখ্য সচিবকে প্রশ্ন বিচারপতি চক্রবর্তীর।

শুধু তাই নয়, মুখ্যসচিব হিসাবে আদালতের নির্দেশ সম্পর্কে অন্য সচিবদের অবগত করেছেন কিনা তাও জানতে চান বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। দীর্ঘক্ষণ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যসচিব পান্থকে। মুখ্যসচিবকে বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন, আপনার নির্দেশ অন্যান্য সচিবরা না মানেন তাহলে চলবে কি করে? যারা আপনার নির্দেশ অমান্য করেছে তাদের জিজ্ঞাসা করুন যে তারা এরকম কেন করেছে? বিচারপতি মান্থাও এদিন মুখ্যসচিবকে এই প্রশ্ন করেন। একের পর এক প্রশ্নবাণে কার্যত চরম অস্বস্তির মুখে পড়েন এদিন মুখ্যসচিব।

বলে রাখা প্রয়োজন, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশ (OBC Certificate Case West Bengal) দেওয়ার পরেও সেই নির্দেশ না মেনে রাজ্যের একাধিক দফতর, এমনকী বিচার বিভাগেও নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর এই অভিযোগেই গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলাতেই আগে মুখ্যসচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+