শূন্যপদ পূরণের নির্দেশ রাজ্য সরকারকে, কর্মী নিয়োগে হাইকোর্ট বেঁধে দিল সময়সীমাও
অপরাধের সঙ্গে অপরাধীর সংখ্যা বাড়ছে। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে উপসংশোধনাগারগুলিতে কর্মীর সংখ্যা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি।
অপরাধের সঙ্গে অপরাধীর সংখ্যা বাড়ছে। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে সংশোধনাগার ও উপসংশোধনাগারগুলির কর্মী সংখ্যা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি। সেইসঙ্গে তিনি নির্দেশ দিলেন অবিলম্বে কর্মী নিয়োগ করতে হবে। এই মর্মে তিনি উপসংশোধনাগারগুলিতে ছ'মাসের মধ্যে শূন্যপদ পূরণ করার নির্দেশ দিলেন রাজ্য সরকারকে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২০১৭ সালের ৮ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিলেন উপসংশোধনাগারগুলিতে শূন্যপদ পূরণের উদ্দেশ্যে। সেই মামলায় গত ১৮ জুন রাজ্য সরকারের কাছে হাইকোর্ট জানতে চায় এই মুহূর্তে উপসংশোধনাগারগুলিতে কর্মীসংখ্যা কত। তা হলফনামা আকারে পেশ করার নির্দেশ দেওয়া হয় রাজ্যকে।
সোমবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হলফনামা জমা দিয়ে জানান এই মুহূর্তে রাজ্যের সংশোধনাগারগুলিতে কত সংখ্যক কর্মী রয়েছে। এজির পেশ করা হলফনামায় জানানোর হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে কর্মীর সংখ্যা ৭৮ জন, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মীর সংখ্যা ১০৬ জন, আলিপুরে ৬০ জন, আলিপুর মহিলা সংশোধানাগারে ৩৪ জন, মেদিনীপুরে ৭০ জন, বর্ধমানে ৯ জন, দার্জলিংয়ে ১০ জন, বহরমপুরে ৭ জন ও হাওড়ায় ৫ জন। এইরকম অন্যান্য উপসংশোধনাগারেও কর্মীর অভাব মারাত্মক আকার নিয়েছে। এর ফলে বন্দিরা সঠিক পরিষেবা পাচ্ছে না।
এদিন উপসংশোধনাগারে কর্মী সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ছমাসের মধ্যে সমস্ত সংশোধানাগারে কর্মী নিয়োগ করতে হবে। কোনও শূন্যপদ রাখা যাবে না। এদিনই এই মামলার নিষ্পত্তি ঘোষণা করে দেওয়া হয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সংশোধনাগারে কর্মীর অভাব দূর করতে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে এবং স্বতঃপ্রণোদিত মামলা রুজু করতে পারে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications