ভ্যালেন্টাইন সপ্তাহে শহর কলকাতার বুকে হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর
ভ্যালেন্টাইন সপ্তাহে শহর কলকাতার বুকে হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর
শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। এই ভ্যালেন্টাইন সপ্তাহ উপলক্ষে এই প্রথম শহর কলকাতার বুকে অনুষ্ঠিত হল হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর। যেখানে অংশ নেয় মোট ৮০টি ভিন্টেজ গাড়ি-সহ ১৫টি ভিন্টেজ বাইক।

জানা গিয়েছে, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইণ্ডিয়া আয়োজিত রবিবার শীতের সকালে শতাব্দীপ্রাচীন ক্যালকাটা ক্লাব থেকে এই হেরিটেজ ট্যুর শুরু হয়। ঐতিহ্যবাহী বিরল ইণ্ডিয়ান এবং বিদেশি লেফট হ্যান্ড জিপ সহ একাধিক প্রাচীন বাইক ও গাড়ি এদিনের সকালে শহরের বুকে হেরিটেজ ট্যুরে সামিল হয়।
এদিনের সকালে ভালোবাসার মানুষজনদের সঙ্গে নিয়ে ভিন্টেজ কারে চড়ে বেরিয়ে পড়লেন হেরিটেজ প্রিয় একদল মানুষ। ভিন্টেজ কারে চড়ে মনের মানুষদের সঙ্গে নিয়ে তারা ঘুরলেন নেতাজীর বাড়ি হয়ে বিদ্যাসাগরের বাড়ি হয়ে বিবেকানন্দের বাড়ি হয়ে শহরের একের পর এক ঐতিহ্যবাহী ইমারৎ।
এদিনের হেরিটেজ ট্যুরে অংশ নেওয়া গাড়িগুলির মধ্যে বেশির ভাগ গাড়িই সেঞ্চুরি পার করেছে, আবার অনেকের গাড়ি সেঞ্চুরির দরজায়। হেরিটেজ গাড়িতে চড়ে যেমন প্রবীনরা ভ্যালেন্টাইন সপ্তাহ মানালেন তেমনি অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েও এই র্যালিতে অংশ নেন।
হেরিটেজ কারের পাশাপাশি এদিনের সফরে ছিল বেশ প্রাচীন কিছু মোটরবাইকও। যার মধ্যে এরকম বাইকও রয়েছে যেটি বিশ্বযুদ্ধের সময় সেনার বিমান থেকে ফেলে দেওয়া হত তারপর সেটি নিয়ে চালতেন সেনারা। বাইকগুলি ছিল এতটাই মজবুত ছিল যে অতো ওপর থেকে পড়েও শুধু আস্ত থাকতো তাই নয়, রীতিমতো সেগুলো ব্যবহার করতেন সেনারা।
জানা যায়, এদিন মোট ৮০টি ভিন্টেজ গাড়ি এছাড়াও ১৫টি ভিন্টেজ বাইক অংশ নেয় এই র্যালিতে। এই ঐতিহ্যবাহী গাড়িগুলির মধ্যে পশ্চিমবাংলার বিভিন্ন রাজবাড়ির গাড়িও অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মদন মিত্র । তিনি নিজে একটি পুরনো স্কুটার চালিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি তিনি থাকেন এবং সমস্ত বিষয়টি তদারকি করেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications