Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hari Krishna Dwivedi: চাকরি জীবনের শেষদিনে এল চিঠি! মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর

Hari Krishna Dwivedi: মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর। আজ শুক্রবার তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর থাকা নিয়ে জোর জল্পনা ছিল।

এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যসচিব (Hari Krishna Dwivedi) পদে নতুন মুখকে দেখা যেতে পারে বলেও জল্পনা ছিল। আর এই জল্পনার মধ্যেই মিলল ছাড়। আজ শুক্রবারই কেন্দ্রের চিঠি এসেছে। আর সেই মতো আগামী আরও ছয়মাস মুখ্যসচিব পদেই থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। যা অনেকটাই স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।

মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর

জানা গিয়েছে, মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi) এক্সটেনশন চেয়ে দু'বার কেন্দ্রকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় ( West Bengal CM)। কিন্তু সেই চিঠির উত্তর আজ শুক্রবার সকাল ১০ টা নাগাদ পর্যন্ত আসেনি নবান্নে। ফলে মুখ্যসচিব পদ থেকে হরিকৃষ্ণ দ্বিবেদীর অবসরের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়।

সেই মতো আজ শুক্রবার বিকেল পাঁচটার সময় অবসরের নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের দাবি মেনেই কেন্দ্রের কাছ থেকে নবান্নে চিঠি এসে পৌঁছয় বলে খবর। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে এখনই আর রাজ্য প্রশাসনে কোনও রদবদল করা হচ্ছে না। আর এই চিঠিতে কিছুটা হলেও আশ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ও।

যদিও হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি নিয়ে আপত্তি জানিয়েছিল বিজেপি। খোদ শুভেন্দু অধিকারী দিল্লিতে অমিত শাহের কাছে গিয়ে দ্বিবেদীর এক্সটেনশন নিয়ে আপত্তি জানিয়েছিল। এমনকি দ্বিবেদীর বিরুদ্ধে বারবার প্রকাশ্যে সরবও হয়েছেন বিরোধী দলনেতা।

mamata banerjee

এমনকি নানা ভাবে সুবিধা মুখ্যসচিব নিয়েছেন বলেও প্রকাশ্যে সরব হয়েছেন তিনি। কিন্তু সেই আপত্তি কার্যত উড়িয়ে দিয়েই মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আরও ছয় মাস বাড়াল কেন্দ্রীয় সরকার। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে আমলাদের মেয়াদ বৃদ্ধির বিষয়টি দেখে 'পার্সোনেল' মন্ত্রক।

যেটি কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে। ফলে মুখ্যসচিব পদে মেয়াদ বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীই দেখেছেন বলে মনে করা হচ্ছে। আর এই সিদ্ধান্তের ফলে পঞ্চায়েত নির্বাচনের সময় মুখ্যসচিব হিসাবেই দায়িত্ব সামলাবেন হরিকৃষ্ণ দ্বিবেদী। দীর্ঘ প্রায় দু'বছর ধরে রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র অন্তত্য ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত রয়েছে তাঁর। তবে মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধিতে এখনও বিরোধী দলনেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+