রাজ্যপালের পর উপাচার্য ও সহউপাচার্যের কাছে শিক্ষামন্ত্রী! সন্ধেয় হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ২ জনকে

রাজ্যপালের পর ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য ও সহউপাচার্যকে দেখতে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

রাজ্যপালের পর ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য ও সহউপাচার্যকে দেখতে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সকালে দুজনকে দেখতে যান রাজ্যপাল। দুপুরে যান শিক্ষামন্ত্রী। রাজ্যপাল চিকিৎসক আরকে দত্তের সঙ্গে কথা বলে দুজনের স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। চিকিৎসকরা জানিয়েছেন, এ দিন বিকেলেই দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

রাজ্যপালের পর উপাচার্য ও সহউপাচার্যের কাছে শিক্ষামন্ত্রী! সন্ধেয় হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ২ জনকে

বৃহস্পতিবারের বিবাদ এখন ইতি। হাতে হাত মিলিয়ে কাজ করতে চান বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের উন্নতিতে। হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্যের সঙ্গে দেখা করে মনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন তিনি সকাল ১০.১০ নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে যান। বৃহস্পতিবার ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাস। রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় সহউপাচার্যকেও।

হাসপাতালে আধঘন্টা সময় কাটানোর মধ্যে রাজ্যপাল অসুস্থ উপাচার্যের সঙ্গে ১৫ মিনিট সময় কাটান। তিনি ৫ মিনিট কথা বলেন সহউপাচার্যের সঙ্গে। পাশাপাশি চিকিৎসক আরকে দত্তের সঙ্গেও কথা বলে দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। বৃহস্পতিবার উপাচার্যের কোনও আঘাত লেগেছিল কিনা, সেই খোঁজও নেন রাজ্যপাল। এদিন দুপুরে হাসপাতালে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।

বৃহস্পতিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে অপ্রীতিকর ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন দুজন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল যাদবপুরের উপাচার্য এবং সহউপাচার্য। শনিবার সন্ধের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+