CV Ananda Bose: নিয়ম মানছেন না, কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে গো ব্যাক স্লোগান, দেখানো হল কালো পতাকা
CV Ananda Bose: তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এর বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন টিএমসিপি সদস্যরা। এমনকি কালো পতাকাও রাজ্যপাল বোসকে দেখানো হয়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এর দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) কোনও নিয়ম মানছেন না। এক জন উপাচার্যকে একেবারে অবৈধ ভাবে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে রেখেছেন বলে দাবি।

এমনকি পূর্ণ সময়ে জন্য কোনও উপাচার্জ (CV Ananda Bose) না থাকার জন্য বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করা যাচ্ছে না বলেও অভিযোগ শাসকদলের এই ছাত্র সংগঠনের। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অধ্যাপককেই অনুমতি দেওয়া হচ্ছে। বাকিদের দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ টিএমসিপির।
#WATCH | Kolkata | Trinamool Chhatra Parishad (TMCP) students protest against West Bengal Governor Dr CV Ananda Bose, who is presiding over the Certificate and Medal distribution ceremony, at the University of Calcutta today
— ANI (@ANI) October 3, 2024
TMCP State General Secretary, Abhiroop Chakraborty… pic.twitter.com/CpBsm2voWz
বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার পিএইচডি ডিগ্রি প্রাপকদের হাতে মানপত্র তুলে দিতে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠাানে যোগ দিতেই এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল বোস। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে আছেন রাজ্যপাল। তবে এদিন তাঁর বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে যেভাবে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়েছে তাতে অস্বস্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। যদিও এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
একাধিক ইস্যুতে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে চরমে ওঠে বিরোধ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত দায়ের হয়। সেই মামলায় কিছুগটা ব্যাকফুটে রাজ্যপাল বোস। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে তিনমাসের মধ্যে। এমনকি কমিটি গঠনের কথা বলা হয়।
এই সার্চ কমিটি বিশ্ববিদ্যালয়গুলির জন্য তিনজন করে উপাচার্যের নাম বাছবে এবং তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। সেখান থেকে মুখ্যমন্ত্রী একজন করে বেছে নেবেন এবং তা অনুমোদনের জন্য রাজভবনের কাছে পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কের আবহেই এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল বোস (CV Ananda Bose) । সেখানে রীতিমত বিক্ষোভের মধ্যে পড়ে তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications