Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গার্ডেনরিেচ ভয়াবহ দুর্ঘটনা, ঝুপড়ির উপরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল

কলকাতা শহরে ভয়ঙ্কর দুর্ঘটনা। গার্ডেনরিচে নির্মিয়মাণ বহুতল ভেঙে বিপত্তি। একটি ঝুপড়ির উপরে ভেঙে পড়ে নির্মিয়মাণ বহুতলটি। তাতে কমক্ষে ২ জনে মৃত্যু হয়েছে। অনেকেই বহুতলের ভেতরে আটকে রয়েছে বলে আশঙ্কা। তাঁদের উদ্ধার করা হচ্ছে।

হঠাৎ করে মধ্যরাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে দুর্ঘটনা। গোটা শহর যখন ঘুমন্ত ঠিক তখনই হুড়মুড়িয়ে একটি নির্মিয়মাণ বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়ির উপরে। ঝুপড়িতে সেসময় ঘুমন্ত অবস্থায় ছিলেন সকলে। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে মারা গিয়েছেন ২ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হয়েছেন ১৫ জন। এখন ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বেশ কয়েকজন।

Building Collupsed

তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দমকল এবং পুলিশ ঘটনা স্থলে পৌঁছেছে। পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। ৫ জনকে উদ্ধার করে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। মৃত ২ জনেই মহিলা বলে জানা গিয়েছে। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের উচ্চ পদস্থ আধিকািরকরা রয়েছেন ঘটনাস্থলে। উদ্ধার কাজ তদারকি করছেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন পুরোটাই বেআইনিভাবে করা হচ্ছে। সেকারণে তাঁরা সেটা বন্ধ করার দাবি জানিয়েছিলেন। স্থানীয়রা চারতলার পরের কাজ বন্ধ করার দাবি জানিয়েছিলেন। কিন্তু বাসিন্দাদের কথায় কর্নপাত না করেই নির্মাণ কাজ চালাচ্ছিলেন প্রমোটার এমনই অভিযোগ করেছেন তাঁরা।

এদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এনডিআএফও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বহুতল লাগোয়া কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা মেয়রকে সামনে পেয়ে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁরা সরাসরি মেয়রকে অভিযোগ করেছেন বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+