Tennis Tournament: শতবর্ষে চমক শ্যামবাজার টেনিস ক্লাবের, জানুয়ারিতেই জমকালো টুর্নামেন্ট
Tennis Tournament: শ্যামবাজার টেনিস ক্লাব শতবর্ষে চমক দিতে চলেছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টেনিস টুর্নামেন্ট আয়োজন করে। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা লিগ শব্দটি ব্যবহার করা হচ্ছে না।
উদ্যোক্তাদের আশা, কলকাতার নানা প্রান্তের দলগুলির অংশগ্রহণে সফলভাবেই আয়োজিত হবে টুর্নামেন্টটি।

গত বুধবার এই টুর্নামেন্ট আয়োজন সংক্রান্ত সাংবাদিক সম্মেন আয়োজন করা হয়েছিল। যে দলগুলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাদের জার্সিও উন্মোচিত হয়। যে দলগুলি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সেগুলি হলো মাভেরিক্স, রাজওয়াডা ওয়ারিয়রস, ইনভিক্টাস, নর্দার্ন ব্রিজ, রয়্যাল ফ্যালকন, আমিনো ব্লাস্টার্স, রোরিং লায়ন্স ও স্ম্যাশার্স।
জার্সি উন্মোচনের পাশাপাশি দলগুলিতে কারা থাকবেন তাও জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তুহিন চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু চক্রবর্তী, রাজীব গাইন প্রমুখ। দলের কর্ণধারদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেওয়া হয় সাংবাদিক বৈঠকে। কলকাতার বিভিন্ন টেনিস ক্লাবের প্রশিক্ষণ-প্রাপ্তরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।
জানুয়ারি মাসের ৫, ৬ এবং ৭ তারিখে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। উদ্যোক্তাদের আশা, এই ধরনের টুর্নামেন্ট সকল ক্রীড়াপ্রেমীদের মন জয় করে নেবে। পাশাপাশি শহরে টেনিসের জনপ্রিয়তা বৃদ্ধিতেও সদর্থক ভূমিকা নেবে এই আয়োজন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications