Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১২১ বনাম ৫! লড়াই নেই, উত্তেজনা আছে কলকাতা পুরসভার মেয়র পদে নির্বাচনে

মেয়র হবেন ফিরহাদ। সেজে উঠেছে কলকাতা পুরসভা। মেয়র পদে ভোটাভুটিতে তাঁর জয় স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন ফিরহাদ হাকিম। কারণ এবার লড়াই ১২১ বনাম ৫।

মেয়র হবেন ফিরহাদ। সেজে উঠেছে কলকাতা পুরসভা। মেয়র পদে ভোটাভুটিতে তাঁর জয় স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন ফিরহাদ হাকিম। কারণ এবার লড়াই ১২১ বনাম ৫। অর্থাৎ তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১২১ জন। আর বিজেপির মেয়র সংখ্যা ৫। কংগ্রেস ও বামেরা কোনও প্রার্থী দেয়নি। তাঁদের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় নেই।

১২১ বনাম ৫-এর লড়াই

১২১ বনাম ৫-এর লড়াই

সংখ্যাতত্ত্বের ব্যবধানে অনেক এগিয়ে তৃণমূল। কোথায় ১২১ আর কোথায় ৫। তবু তৃণমূলকে চাপে রাখতে বিজেপি মীনাদেবী পুরোহিতকে প্রার্থী করেছে। শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী করতে দেওয়া হবে না বলেই বিজেপির তরফে এই সিদ্ধান্ত। সোমবার ১টা থেকে আড়াইটে পর্যন্ত ভোট হবে। ফলাফল প্রকাশ হতে বিকেল গড়িয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

চর্চায় কলকাতার মেয়র নির্বাচন

চর্চায় কলকাতার মেয়র নির্বাচন

রহাদ হাকিমের জয় একপ্রকার নিশ্চিত হলেও ভোটের ফল নিয়ে রাজনৈতিক মহলে উৎসাহ রয়েছে। কারণ পাঁচ জন কাউন্সিলর নিয়েও বিজেপির প্রার্থী দেওয়ার কী তাৎপর্য, তা বোঝা যাবে ফলাফল প্রকাশের পরই। মোট কথা, মেয়র পদ থেকে শোভনের ইস্তফার পর কলকাতা পুরসভা নিয়ে এখন জোর চর্চা।

মেয়র ফিরহাদ, ডেপুটি অতীন

মেয়র ফিরহাদ, ডেপুটি অতীন

মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করেছেন মেয়র পদে। আর ডেপুটি মেটর পদে ঘোষণা করা হয়েছে অতীন ঘোষের নাম। এদিন মেয়র পদে নির্বাচনের পর বিজয়ী প্রার্থী শপথ নেবেন। তারপর তিনি নিজের মেয়র পারিষদ গঠন করবেন। মোট কথা এদিন নবরূপে সজ্জিত হবে কলকাতা পুরসভার পরিচালন পরিষদ।

শোভনকে ফোন ববি-র

শোভনকে ফোন ববি-র

এদিকে, মেয়র পদে নির্বাচনের আগে সদ্য প্রাক্তন শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে শোভন চট্টোপাধ্যায় কী করবেন, কাকে ভোট দেবেন, আদৌ পুরসভায় উপস্থিত হবেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মেয়র পদে ইস্তফা দিলেও শোভন চট্টোপাধ্যায় এখনও কাউন্সিলর এবং তৃণমূলের বিধায়ক-সদস্যও। এই অবস্থায় শোভনকে ফোন করে উপস্থিত থাকার আর্জি জানান ফিরহাদ হাকিম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+