Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের পুর-বোর্ড ভেঙে দেওয়া হল, চরম ‘হুঁশিয়ারি’ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

ভেঙে দেওয়া হল তৃণমূল কংগ্রেস পরিচালিত চন্দননগর পুর-বোর্ড। বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের কথা জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

ভেঙে দেওয়া হল তৃণমূল কংগ্রেস পরিচালিত চন্দননগর পুর-বোর্ড। বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের কথা জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই চন্দননগর পুরসভায় বিশৃঙ্খলা চলছিল। মানুষ পরিষেবা পাচ্ছিলেন না। সেই কারণেই কঠোর হতে হল। পুরসভা পরিষেবা না দিলে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তৃণমূলের পুর-বোর্ড ভেঙে দেওয়া হল, চরম ‘হুঁশিয়ারি’ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

ফিরহাদ বলেন, তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য, মানুষকে পরিষেবা দেওয়া। সেই উদ্দেশ্যই যখন পূরণ হচ্ছে না, সেই বোর্ড রেখে কী লাভ। তাই প্রশাসক বসিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হল। তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন ইগো নয়, সাধারণ মানুষের জন্যই নিবেদিত প্রাণ তৃণমূল। তাই নিজেদের বোর্ড হলেও রেয়াত করবে তাদের সরকার, জানিয়ে দিলেন মন্ত্রী।

তিনি বলেন, চন্দননগর পুরসভা তো একটা উদাহারণ মাত্র। এই পুরসভাকে সামনে রেখে আমরা বলতে চাই, সবাই মানুষের স্বার্থে কাজ করুন। যারা কাজ করবেন না, তাদের জন্য এমন শাস্তিই অপেক্ষা করে থাকছে। এখন থেকে সবাই সাবধান হোন। মানুষকে পরিষেবা দিন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতাননি সাধারণ মানুষ। সেই কথা ভুললে চলবে না।

পুরমন্ত্রী এদিন বলেন, কোনওরকম দলীয় কোন্দল বরদাস্ত নয়। দলীয় কোন্দল হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চন্দননগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানো হয়। বুধবার চন্দননগর পুরসভার প্রশাসক স্বপন কুণ্ডুর কাছে ডেপুটেশন দেন বিরোধীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+