হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে স্টোর রুমে আগুন, ছড়াল আতঙ্ক
হাওড়া স্টেশনে আগুন লেগে আতঙ্ক ছড়াল। দুপুরে স্টেশনের নিউ কমপ্লেক্সের পোস্ট অফিসের স্টোর রুমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে।
হাওড়া স্টেশনে আগুন লেগে আতঙ্ক ছড়াল। দুপুরে স্টেশনের নিউ কমপ্লেক্সের পোস্ট অফিসের স্টোর রুমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে।

প্ল্যাটফর্মের রেলকর্মী সূত্রে খবর, দুপুরে আচমকাই নিউ কমপ্লেক্স থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। খবর চাউর হতেই হুড়োহুড়ি পড়ে যায়। বিল্ডিং থেকে সকলে বেরিয়ে আসেন। দমকলকে খবর দেওয়া হয়।
এদিন আগুন লেগে বড় ঘটনা ঘটতে পারত। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় বড় কোনও ঘটনা ঘটেনি। বিল্ডিংয়ের ভিতরের সকল কর্মীকে বের করে দেওয়া হয়।

Click it and Unblock the Notifications