বাবু বাগানে পটের কাজে পরিবেশ রক্ষার মহান বার্তা
প্রকৃতি, মানুষ ও উৎসব। সবটাই যে বাঙালির প্রাচীন ঐতিহ্য পটের মাধ্যমে সুনিপুন ভাবে ফুটিয়ে তোলা সম্ভব, দক্ষিণ কলকাতার বাবুবাগানে না গেলে তা বোঝা যাবে।
প্রকৃতি, মানুষ ও উৎসব। সবটাই যে বাঙালির প্রাচীন ঐতিহ্য পটের মাধ্যমে সুনিপুন ভাবে ফুটিয়ে তোলা সম্ভব, দক্ষিণ কলকাতার বাবুবাগানে না গেলে তা বোঝা যাবে। পটের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা সংকেত আকারে লিখে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন বাবুবাগান দুর্গা পুজো কমিটির উদ্যোক্তরা।

পুজোর থিম
পট চিত্রের কাজ এর আগেও দুর্গা পুজোর শোভা বর্ধন করেছে। তবে তা এত ব্যাপক মাত্রায় চোখে পড়েনি। দক্ষিণ কলকাতার বাবুবাগানের পুজো মণ্ডপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পটের কাজ। শিল্পীর তুলিতে ধরা পড়েছে প্রকৃতি, পাখি ও মানুষের উৎসব। নানা রঙে রঙিন হয়েছে চতুর্পাশ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের মহান বার্তাও দেওয়া হয়েছে বাবুবাগানের দুর্গা পুজো মণ্ডপে। বিশ্ব সংসারে দেবী দুর্গাকে শক্তির আধার হিসেবে কল্পনা করা হয়েছে।

প্রতিমা
পট দিয়ে তৈরি অন্যরকম এই পুজো মণ্ডপে প্রতিমা ভাবনাও সৃজনশীল। বাবুবাগানের দেবী দুর্গা অসুর সংহারি নন। অস্ত্রের পরিবর্তে তাঁর দুই হাতে ধরা রয়েছে শঙ্খ। মা চেয়ে রয়েছেন উর্ধ্বপানে। দেবীর মুখ সরাসরি দেখতে পারবেন না দর্শনার্থীরা। আয়নায় দেখতে হবে দুর্গা মায়ের মুখের প্রতিবিম্ব। যেন এক মায়াজাল।

শিল্পী
মণ্ডপ ও প্রতিমা শৈলী ফুটিয়ে তুলতে পশ্চিম মেদিনীপুর থেকে খোদ পটশিল্পীদের তুলে আনা হয়েছে। সুজাতা গুপ্তর নেতৃত্বে প্রায় তিন মাস ধরে চলেছে শিল্পকর্ম।

উদ্যোক্তা
বাবুবাগান দুর্গাপুজো কমিটির দাবি, প্রতি বছরই তাদের ভাবনায় থাকে সামাজিক বার্তা। এবার পরিবেশকেই বেছে নিয়েছেন তাঁরা। মণ্ডপের পরিবেশ দর্শনার্থীদের পছন্দ হবে বলেই বিশ্বাস করেন উদ্যোক্তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications