বাংলার ভোট লুটের চেষ্টার প্রতিবাদ করেছিলেন! নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি মমতার
পদত্যাগী নির্বাচন কমিশনার অরুণ গোয়েলকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় বলেন, বাংলায় ভোট লুটের প্রতিবাদ তিনি করেছিলেন। যে কারণে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এমন খবর তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত শনিবার পদত্যাগ করেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। ২০২২-এর নভেম্বরে তাঁর নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। কেন্দ্রের সচিব পদে তড়িঘড়ি অবসরের পরের দিনই তাঁকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, বাংলার ভোট লুট করতে নানা পরিকল্পনা করা হচ্ছে। তারই প্রতিবাদ করেছিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। চাপের কাছে নতি স্বীকার না করে পদত্যাগ করায় তাঁকে স্যালুট জানাচ্ছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশ্যাল মিডিয়ায় অরুণ গোয়েলের আকস্মিক পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশনারদের বাছাই করার নতুন প্রক্রিয়া এখন কার্যকরভাবে ক্ষমতাসীন দল এবং প্রধানমন্ত্রীকে ক্ষমতা দিয়েছে। সেই কারণে এব্যাপারে যাবতীয় প্রশ্নের উত্তর মোদী সরকারেই দিতে হবে বলেও মন্তব্যে করেছেন তিনি।
অন্যদিকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নির্বাচন কমিশনের সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছিল নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের। দু'জনেই পশ্চিমবঙ্গে গিয়েছিলেন নির্বাচনের প্রস্তুতি তদারকি করতে।
সূত্রের আরও খবর, অরুণ গোয়েল পশ্চিমবঙ্গের প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানাতে কলকাতায় করা সাংবাদিক সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেন। যে কারণে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার একাই ৫ মার্চ সাংবাদিক সম্মেলন করেন। মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, স্বাস্থ্যের কারণে তিনি দিল্লিতে ফিরে গিয়েছেন। কিন্তু সূত্রের দাবি, গুরুতর মত পার্থক্যের কারণে তিনি পশ্চিমবঙ্গ সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে যান।
অরুণ গোয়েল সাত মার্চ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর সফতরে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দেন। তবে আট মার্চ তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে বৈঠক এড়িয়ে যান এবং মুখ্য নির্বাচন কমিশনারকে না জানিয়ে তিনি পদত্যাগ পত্র দেশের রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন।
একটি সূত্রে দাবি করা হয়েছে, সরকারের তরফে তাঁদের মতপার্থক্য মিটমাট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অরুণ গোয়েল নিজের জায়গায় অটল ছিলেন।
বাংলা থেকে ফেরার দুদিন পরেই নির্বাচন কমিশনারের পদত্যাগ দুটি কারণে হতে পারে।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) March 9, 2024
প্রথম, সাংবিধানিক পদে থাকা বিভিন্ন ব্যক্তির যেমন ইস্তফা দিয়েই বিজেপিতে যোগের হিড়িক পড়েছে, তারই আরেকটি সংযোজন হতে পারে।
অথবা, দ্বিতীয়, বাংলা থেকে ঘুরে যাওয়ার পর হয়ত এই রাজ্যের জন্য এমন কিছু কাজের…
প্রসঙ্গত শনিবার রাতে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলা থেকে ঘুরে যাওয়ার পরে হয়ত এই রাজ্যের এমন কিছু কাজের জন্য ওপরতলা থেকে চাপ দেওয়া হয়েছিল, যে তিনি তা গ্রহণ করতে পারেননি, তাই পদত্যাগ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications