সিউড়ির সভায় কেষ্টকে 'পরামর্শ'! মমতার সিডি দিল্লি পাঠাচ্ছে কমিশন
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিউড়ির সভায় ভিডিও ক্লিপিংস দিল্লি পাঠাচ্ছে নির্বাচন কমিশনের রাজ্যের দফতর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিউড়ির সভায় ভিডিও ক্লিপিংস দিল্লি পাঠাচ্ছে নির্বাচন কমিশনের রাজ্যের দফতর। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ির সভায় অনুব্রত মণ্ডলকে যে পরামর্শ দিয়েছিলেন, তার রেকর্ডিং চেয়ে পাঠানো হয়েছে দিল্লির কমিশনের দফতর থেকে। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত পরামর্শের পর কমিশনের রাজ্যের দফতরে অভিযোগ জানিয়েছিল বিজেপি।

বৃহস্পতিবার সিউড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন. কেষ্ট তোমার পিছনে ওরা( বিজেপি) লাগবে। তুমি একটু চমকাবে, ধমকাবে। তুমি বাঘের বাচ্চার মতো
লড়াই করবে।
বিজেপির তরফে শুক্রবার নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছিল। এরপরেই দিল্লি থেকে সিইও-র দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের ক্লিপিংস দিল্লিতে পাঠানো হচ্ছে।
এর আগে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিএসপি নেত্রী মায়াবতী, কংগ্রেস নেতা নভজ্য়োত সিং সিধুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কমিশন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য নিয়ে কমিশন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications