Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সম্পত্তির জন্য মারধর বৃদ্ধা মা-কে! শহরতলিতে পুলিশের জালে ছেলে-বউমা

মায়ের সম্পত্তি নিজের স্ত্রীর নামে লিখে না দেওয়ার বৃদ্ধা মায়ের ওপর অত্যাচারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির সোনারপুরের মিশন পল্লিতে। বৃদ্ধা মার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত ছেলে।

মায়ের সম্পত্তি নিজের স্ত্রীর নামে লিখে না দেওয়ার বৃদ্ধা মায়ের ওপর অত্যাচারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির সোনারপুরের মিশন পল্লিতে। বৃদ্ধা মা অর্চনা কোলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে ও ছেলের বৌকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার বারুইপুর আদালতে তোলা হয়।

সম্পত্তির জন্য মারধর বৃদ্ধা মা-কে! শহরতলিতে পুলিশের জালে ছেলে-বউমা

সোনারপুরে মিশন পল্লির দীর্ঘদিনের বাসিন্দা অর্চনা কোলে। স্টেট ব্যাঙ্কের কর্মচারী স্বামীকে হারিয়েছেন প্রায় ২৯ বছর আগে। বর্তমানের তাঁর বয়স প্রায় ৭৬ বছর। স্বামী মারা যাওয়ার পরে ছেলে প্রসেনজিতের লেখাপড়া করানো ছাড়াও, বাড়িটিও তৈরি করেছিলেন। তবে স্বামী মৃত্যুর পরে বাড়িটে রয়েছে তাঁর নিজের নামেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্চনা কোলের ছেলে প্রসেনজিত বাছর দুয়েক আগে বিয়ে করেন। অভিযোগ, গত কয়েকমাস ধরেই প্রসেনজিত চেষ্টা চালাচ্ছেন যাতে বাড়িটি তার নিজের নামে লিখে দেওয়া হয়। যদিও, তা করতে রাজি হননি বৃদ্ধা অর্চনা কোলে।

অরাজি বৃদ্ধাকে রাজি করাতে অর্চনা কোলের ওপর নির্যাতন শুরু করা হয় বলে অভিযোগ। শারীরিক নির্যাতনের পাশাপাশি, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ।

বিষয়টি থানায় জানালে সোনারপুর থানার পুলিশ গ্রেফতার করে ছেলে প্রসেনজিত কোলে ও তার স্ত্রী পম্পাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+