লটারির মাধ্যমে কালো টাকা সাদা, কোটি কোটি টাকা নয়ছয়! প্রভাবশালী যোগ? কলকাতা-মধ্যমগ্রামে তল্লাশি ইডির

Lottery Scam: লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয়! এমনকি কালো টাকা সাদা করার কাজেও ব্যবহার করা হয়েছে লটারি। আর এহেন মারাত্মক অভিযোগ পেতেই নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং এয়ারপোর্ট সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বুধবারই দিল্লির সদর দফতর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও কলকাতায় এসে পৌঁছন (Lottery Scam)।

vande Bharat

আজ বুধবার সকাল থেকে কলকাতার আধিকারিকদের নিয়ে বিশেষ এই অভিযান চালাচ্ছেন দিল্লির গোয়েন্দারা (Lottery Scam)। ইক্তিমধ্যেই লটারি দুর্নীতির তদন্তের প্রভাবশালী যোগ উঠে এসেছে। এই বিষয়ে আরও নিশ্চিত হতেই এদিন সকাল থেকেই তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

যা খবর, একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেলনগরের কাছে একটি বহুতলে হানা দিয়েছে। সেটি একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দফতর। শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণ ভাবে ওই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি ঘিরে রেখে এই অভিযান চলছে। কাউকে ঢুকতে এবং বের হতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে লেক মার্কেটের চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে ইডির আরও একটি দল পৌঁছে গিয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলেই খবর। ইডির সূত্রে খবর, শুধু প্রভাবশালী যোগ নয়, লটারির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে।

এমনকি এই প্রতারণার জাল একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবন্ধ নয়, অনেক গভীরে এবং দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন আধিকারিকরা। আর তা কেলেঙ্কারির সূত্রে পৌঁছতেই একেবারে সকাল থেকে তল্লাশি অভিযানে নেমে পড়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির আধিকারিকরা। যা খবর, সকাল থেকে অভিযানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে এই লটারির কেলেঙ্কারির (Lottery Scam) তদন্ত করছে ইডি। আয়কর দফতরও আলাদা ভাবে তদন্ত করছে। আর সেই তদন্তের সূত্রেই মধ্যমগ্রামে ওই লটারি সংস্থার অফিসে হানা দেয় আয়কর। অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।

বলে রাখা প্রয়োজন, লটারির মাধ্যমে গরু পাচারের কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। কোটি টাকা লটারি জেতার পর পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। এমনকি এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে। এমনকি চলে তল্লাশিও। আর এই লটারি কেলেঙ্কারির তদন্তে কোনও রাঘববোয়ালের নাম উঠে আসবে না তো?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+