ED Raid: রেশন দুর্নীতির তদন্তে তোলপাড় বাংলা, সিঁথিতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেও হানা তদন্তকারীদের

রেশন দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ইডি। সাত সকালে কলকাতা সহ জেলার ১২টি জায়গায় তল্লাশি করেছেন তদন্তকারীরা। সিঁথিতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। রেশন দুর্নীতির সঙ্গে এই স্বরণ ব্যবসায়ীর কি যোগ সেটা স্পষ্ট করে জানা যায়নি।

সিঁথির স্বর্ণব্যবসায়ীর নাম গোপাল বণিক। সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সকাল থেকে কলকাতার বিজয়গড়েও একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারীকরা। রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

ED Raid

সিঁথিতে যে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে তাঁর বাড়ির নাম রানিকুঠি। এলাকার নাম করা স্বর্ণ ব্যবসায়ী। প্রাসাদোপম বাড়ি রয়েছে তাঁর। ভোর বেলাতে তাঁর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সকাল থেকে সেখানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিঁথির পশাপাশি সকালে বিজয়গড়ের তল্লাশি অভিযান। বিজয়গড়ের একটি আবাসনে একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে।

এছাড়াও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি এবং শ্বশুরবাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। কিছুদিন আগেই নাকি তৃণমূল নেতাকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। ইডি হাজিরা না হয়ে কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলেন।

জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ নেতা শঙ্কর আঢ্য এবং তাঁর স্ত্রী দুজনেই এলাকার দাপুটে নেতা। শঙ্কর আঢ্যকে ডাকু নামে চেনেন এলাকার বাসিন্দারা। তাঁর বাড়িতে এবং শ্বশুরবাড়িতে তল্লাশি চালালেও শঙ্কর আঢ্যর কোনও খোঁজ পওয়া যায়নি। তৃণমূল কংগ্রেস নেতা এবং তাঁর পরিবার বিদেশি মূদ্রা বিনিয়োগ কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এই ব্যবসার আড়ালেই বেআইনি আর্থিক লেনদেন চলত কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+