নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ইডি! বিচারপতি বললেন, 'মোটা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে'

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলাতে নয়া মোড়। দুর্নীতির রহস্য ভেসে ED'কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ বুধবার থেকেই এই সংক্রান্ত মামলার তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয়, এদিন একের পর এক চাঞ

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলাতে নয়া মোড়। দুর্নীতির রহস্য ভেসে ED'কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ বুধবার থেকেই এই সংক্রান্ত মামলার তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয়, এদিন একের পর এক চাঞ্চল্যকর পর্যবেক্ষণ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

তিনি বলছেন, আমি বিশ্বাস করিনা যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়নি। প্রচুর পরিমাণে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলেও মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 আর্থিক লেনদেনের বিষয় তদন্ত করতে হবে

আর্থিক লেনদেনের বিষয় তদন্ত করতে হবে

লক্ষী টুঙ্গা বলে এক আবেদনকারীর মামলার শুনানি হয় আজ বুধবার। গ্রূপ D নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওই আবেদনকারীর। আর সেই মামলাতেই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত দুর্নীতিতে টাকার খোঁজ করতেই এই নির্দেশ বলে জানা যাচ্ছে। একই সঙ্গে ইডিকে বিচারপতি বলেন, এটা টাকার বিনিময় ছাড়া হতে পারে না। এটা আমার বিশ্বাস। মূলত এই আর্থিক লেনদেনের বিষয় তদন্ত করতে হবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কেউ যাতে ছাড়া না পায়

কেউ যাতে ছাড়া না পায়

কেউ যাতে ছাড়া না পায় সেই বিষয়টিকে দেখার জন্যে তদন্তকারী সংস্থাকে বার্তা। একই সঙ্গে ইডির প্রশংসাও করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বলেন, সিবিআই যে ভাবে গাজিয়াবাদ থেকে ওই হার্ড ডিস্ক উদ্ধার করেছে এটা সাহসী অপারেশন। এবার আপনারা এর পিছনে যে আর্থিক লেনদেন হয়েছে ত খুজে বার করুন। আর এই নির্দেশ সামনে আসার পরেই তৎপরতা শুরু হয়েছে ইডির তরফে।

০, ১, ২ পেয়েও অনেকের চাকরি হয়েছে

০, ১, ২ পেয়েও অনেকের চাকরি হয়েছে

বলে রাখা প্রয়োজন, OMR সিটে কারচুপি সামনে আসার পরেই তা খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো OMR সিটের বেশ কিছু তথ্য পেশ করা হয়। আজ বুধবার এই সংক্রান্ত তথ্য জমা পড়ে। আর তা দেখে কিছুটা বিস্মিত হন বিচারপতি। ০, ১, ২ পেয়েও অনেকের চাকরি হয়েছে। যা দেখে হাইকোর্টের কাছে স্পষ্ট যে কীভাবেকারচুপি করা হয়েছে। আর এরপরেই গ্রুপ D নিয়োগ দুর্নীতির মামলায় ফের "পিসি সরকার প্রসঙ্গ ফের একবার উত্থাপন করলেন বিচারপতি... বাংলা আমার ম্যাজিক দেখার জন্য তৈরি নয়" মন্তব্য বিচারপতির।

তবে এই কেলেঙ্কারির কাছে পিছনে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে মনে করছেন বিচারপতি। আর তা কোটি কোটি টাকা বলেও মনে করে হাইকোর্ট। আর এই বিপুল লেনদেনের বিষয়েই ইডিকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+