Durga Pujo 2023: শ্রীভূমির পুজোর ভিড়ে তীব্র যানজট, পুজোর চারদিন VIP-র ট্রাফিক নিয়ে বড় সিদ্ধান্ত পুলিশের
মহালয়ার দিন থেকেই শহরে যেন পুজোর ভিড়। একাধিক রাস্তায় তীব্র যানজট। গতকাল শ্রীভূমির ঠাকুর দেখার ভিড়ে তীব্র জানজট তৈরি হয়েছিল ভিআইপি রোডে। পরিস্থিতি সামাল দিতে কলকাতা ট্রাফিক পুলিশ বড় সিদ্ধান্ত নিয়েছে। পুজোর চারদিন ভিআইপি রোডে বাস চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজোর চারদিন শ্রীভূমিতে জনজোয়ারের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তাই পুজোর চারদিন ভিআইপি রোেড কোনও বাস চলাচল করবে না। নিউটাউন হয়ে চলাচল করবে সব বাস। কেবল মাত্র গাড়ি এবং অটো চলাচল করবে। আজও শ্রীভূমির পুজো দেখতে বিপুল ভিড়ের সম্ভাবনা রয়েছে।

মহালয়ার আগেই শ্রীভূমির পুজো প্যান্ডেলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া না হওয়ায় দেবীর দর্শন বন্ধ রেখেছিল ক্লাব কর্তৃপক্ষ। মহালয়ার দিন থেকে খুলে দেওয়া হয় মণ্ডপ। ডিজনিল্যান্ডেরপ আদলে তৈরি হয়েছে। মহালয়ার দিন থেকেই রেকর্ড ভিড় শুরু হয়ে গিয়েছে শ্রীভূমিতে। তার জেরে গত শনিবার থেকেই ভিআইপি রোডে তীব্র যানজন।
তবে শনি এবং রবিবার থাকায় তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের। কিন্তু সোমবার দ্বিতীয়ার দিন যে পরিমান ভিড় দেখা গিয়েছে শ্রীভূমিতে তাতে ভিআইপি রোডে তীব্র যানজট তৈরি হয়েছে। কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন পুজো মণ্ডপে। জেলা থেকে ছোটদের নিয়ে পুজো মণ্ডপ দেখাতে এসেছিলেন দর্শনার্থীরা।
পুজোর চারদিন ভিআইপি রোডের যানজট নিয়ন্ত্রণে রাখতে তাই বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বাস এই চারদিন নিউটাউন হয়ে চলাচল করবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে । শুধু শ্রীভূমি নয় শহরের সব বড় পুজো প্যান্ডেেলই ভিড় করছেন দর্শনার্থীরা। সেকারণে চতুর্থী থেকেই রাস্তায় নামছে অতিরিক্ত ৮০০০ পুলিশ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications