Durga Puja Carnival 2023: ডোনা গাঙ্গুলির নাচ দিয়ে শুরু, রেডরোডের পুজো কার্নিভালে এবার এলাহি আয়োজন
উৎসব শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। একদিকে যখন বিসর্জনের বিষাদের সুর বাজছে আকাশে বাতাসে। আরেক দিকে দুর্গাপুজো কার্নিভালের প্রস্তুতি চলছে রেডরোডে। এবছরের মতো দুর্গাপুজোকে বিদায় জানানোর আগে শেষবার রেডরোডের শোভা যাত্রায় দেখে নেওয়ার সুযোগ।
গত কয়েকবছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর শেষের পর রেড রোডে কার্নিভাল করেন। তাতে শহরের নামী সব দুর্গাপুজো কমিটি তাঁদের ঠাকুর নিয়ে হাজির হয়। রেড রোডের কার্নিভালে। প্রতিবছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে পুজো কার্নিভালের। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন।

আগামী ২৭ অক্টোবর রেডরোডে বিকেল ৩েট থেকে শুরু হবে পুজো কার্নিভাল। এই বছরে ১০০টির বেশি পুজো কমিিট অংশ নেবে শোভাযাত্রায়। থাকবেন একাধিক বিদেশী অতিথি। গতবছর ইউনেস্কোর প্রতিনিধিরা অংশ নিয়েিছলেন পুজো কার্নিভালে। শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি অংশ নেবেন পুজো কার্নিভালে। গতবার তাঁর নাচ করার কথা থাকলেও তিনি অসুস্থতার জন্য তাতে অংশ নিতে পারেননি। তাঁর গ্রুপ অংশ নিয়েছিল। এবার ডোনা গাঙ্গুলি নিজেই নাচে অংশ নেবেন বলে জানা গিয়েছে।
প্রায় ২৮০০০ দর্শকের বসার জায়গা করা হয়েছে সেখানে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূততেএই পুজো কার্নিভালে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি পুজো কমিটিকতে ২ মিনিট করে সময় দেওয়া হবে পারফর্ম করার জন্য। ইতিমধ্যেই ১৫ হাজার আমন্ত্রণ পত্র বিলি করা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এবার বসে শোভা যাত্রা দেখবেন সেকথা মাথায় রেখে মঞ্চের পরিকল্পনা করা হয়েছে। বিদেশী পর্যটকরাও যাতে অংশ নিতে পারেন সেখানে সেই ব্যবস্থাও করা হয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications