Durga Puja 2023: সজল ঘোষের কাঁধে হাত রেখে আড্ডা কৌস্তুভের, সন্তোষমিত্র স্কোয়ারের পুজোয় কেন হাজির কংগ্রেস নেতা

Durga Puja 2023: দুর্গাপুজো একদিকে যেমন বহরে বাড়ছে। তেমনই এই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। অর্থাৎ উৎসবের আবহে রাজনীতির পারা চড়ছে বঙ্গে। গতকাল রাতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি।

সন্তোষ মিত্র স্কোয়ারে এবার পুজো মণ্ডপ তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন পুজো উদ্বোধনে। এখন এটি বিজেপির পুজো বলে পরিচিত হচ্ছে। সেই সন্তোষমিত্র স্কোয়ারের পুজো দেখতে হঠাৎই হাজির হয়েছিলেন কৌস্তুভ বাগচি।

 Durga Puja 2023: Santosh Mitra Square Ram Mandir

গতকাল হঠাৎই কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি হাজির হয়েছিলেন রামমন্দির পুজো মণ্ডপে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করেন তিনি। এমনকী সজল ঘোষের কাঁধে হাত রেখে ছবিও তুলেছেন নেতা। গত কয়েক মাস ধরেই কৌস্তুভ বাগচি একাধিক বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন।

কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দাবিতে রাস্তায় হেঁটেছিলেন কৌস্তুভ বাগচিকে। এই নিয়ে কংগ্রেস মহলেও জল্পনা শুরু হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিিডয়ায় মন্তব্য করায় তাঁকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। বেশ কয়েকদিন জেলে ছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে নিজের মাথা ন্যাড় করে কৌস্তুভ বাগচি পণ করেিছলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এর জবাব দিয়ে তবেই মাথায় চুল রাখবেন।

গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারে কৌস্তুভ বাগচির উপস্থিতি নতুন করে জল্পনা বাড়িয়েছে। কেউ বলছেন তাহলে কি কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন। লোকসভা ভোটের আগেই সেটা স্পষ্ট হবে বলে অনেকে মন্তব্য করেছেন। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও কৌস্তুভ বাগচি নিজে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বারবার। তিনি পাল্টা দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যাঁরা রয়েছেন তিনি তাঁদের সঙ্গে থাকবেন। সেখান দল গুরুত্ব পূর্ণ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+