ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের চিকিৎসকের
একের পর এক মৃত্যু। হু হু করে বাড়ছে কলকাতা এবং জেলায় ডেঙ্গি সংক্রমণ। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার। এমনই অভিযোগ করলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন।
আগামী সপ্তাহে মামলার শুনানি রয়েছে। আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে সঞ্জীব মুখোপাধ্যায় দাবি করেছেন রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা পুরোপুরি ভাবে ব্যর্থ ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায়। রাস্তায় যত্রতত্র পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কারের নির্দেশ দিক আদালত। আদালতের নির্দেশে কাজ হোক গোটা শহরের। তবে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে আসবে।

এদিকে প্রতিদিনই রাজ্যে কোনও না কোনও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। গতকাল ঠাকুরপুকুরের এক বাসিন্দা মারা গিয়েছেন ডেঙ্গিতে। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল সন্ধেবেলা মারা যান তিনি।
এবার শুধু কলকাতা শহর নয় জেলাতেও বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। পুজোর আগে ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের আধিকারীকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যসচিব। সব জেলা শাসকদের সতর্ক করা হয়েছে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। রাজ্যের ১৭টি েজলায় ডেঙ্গি সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। সেই তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা , তারপরেই রয়েছে কলকাতা, এবং তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ।
শুধু মাত্র উত্তর ২৪ পরগনাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করেছে। কলকাতা শহরে ডেঙ্গি সংক্রমণ সাড়ে ৫ হাজারের কাছাকাছি। মুর্শিদাবাদও পিছিয়ে নেই। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজারের উপরে। ডেঙ্গি সংক্রমণ বাড়ছে নদিয়া, হুগলি, হাওড়া জেলাতেও। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরজেলাতেও ডেঙ্গি সংক্রমণ উল্লেখ যোগ্য হারে বাড়তে শুরু করেছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications