ধর্মঘটের হুঁশিয়ারিতে ভীত! চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, ফোনে অনশন তোলার আর্জি মমতার

Doctor Hunger Strike: সোমবারের মধ্যে ১০ দফা দাবি মানা না হলে আরও তীব্র হবে আন্দোলন। এমনকি মঙ্গলবার থেকে স্বাস্থ্যক্ষেত্রে সর্বাত্বক ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর এহেন হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছে গেলেন মুখ্যসচিব মনোজ পান্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

রয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল সহ একাধিক শীর্ষ আধিকারিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসাবেই তাঁরা সেখানে গিয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, অনশনকারীদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মুখ্যসচিব। এমনকি আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়েও আলোচনা হয়েছে (Doctor Hunger Strike) ।

এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে ধরেন মুখ্যসচিব। এমনটাই খবর। ফোনেই মুখ্যমন্ত্রী অনশনকারী (Doctor Hunger Strike) সহ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। পরে ফোনের মাধ্যমে সংবাদমাধ্যমের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী অনশন তুলে নেওয়ার আবেদন জানান।

এমনকি প্রয়োজনে ফের একবার তাঁর সঙ্গেই বৈঠকের রাস্তা খোলা আছে বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, আমি মানবিকতার পক্ষে। একাধিক দাবিই পূরণ হয়েছে। কয়েকটি বিষয়ের ক্ষেত্রে কিছুটা সময় চান মন্মতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, স্বাস্থ্য সচিবকে সরানোর যে দাবি চিকিৎসকরা জানাচ্ছেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু জটিলতার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি অভয়ার বিচার পাওয়া নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,আদালতে মামলা চলছে। বিচার অবশ্যই মিলবে। এমনকি সাধ্য মতো তিনিও চেষ্টা করবেন বলে এদিন জানান প্রশাসনিক প্রধান। তবে মানুষও পরিষেবা পাচ্ছে না। তাঁরাও বিচার চান বলে ও মন্তব্য করেন তিনি।

একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, অন্যদিকে লাগাতার 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে থাকেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এমনকি দাবি পূরণ না হলে অনশন উঠবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর।

অন্যদিকে আজ শনিবার 'ন্যায়যাত্রা'র ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা (Doctor Protest)। সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে ধর্মতলা অর্থাৎ অনশন মঞ্চ পর্যন্ত এই মিছিল হবে। যেখানে সাধারণ মানুষ থেকে সমস্ত সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এমনকি এই মিছিলে থাকবেন অভয়ার মা-বাবাও। ইতিমধ্যে এই এই মিছিল শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+