করোনায় কমেছে উৎসবের জৌলুস, অন্য মেজাজে ধরা দিল বড়দিন
করোনায় কমেছে উৎসবের জৌলুস, অন্য মেজাজে ধরা দিল বড়দিন
করোনা কেড়েছে উৎসবের জৌলুস, প্রায় গোটা বছর উৎসবের আবহে থাবা বসিয়েছে অতিমারী করোনা। করোনার আতঙ্ক যে এখনো রয়েছে তা প্রমাণ করে দিল বড়দিন উৎসবের মেজাজ। অন্যান্য বছরের তুলনায় এবার বড়দিনের ভিড় কম ইকো পার্ক থেকে চিড়িয়াখানায় পাক স্টিট, ময়দান সর্বত্রই।

রাত থেকেই চলছে প্রার্থনা, ক্রিসমাস ক্যারলে যিশুর জন্মের শুভক্ষণকে বরণ করে নেওয়ার পালা চলেছে। সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ বিভিন্ন গির্জায় প্রতি বছরের মতো শুরু হয় প্রার্থনা। শুক্রবার সকালেও গির্জায় প্রার্থনায় যোগ দিয়েছেন ধর্মপ্রাণ মানুষ। তবে উৎসবের রঙ এবার কিছুটা ফিকে। প্রতিবার সারাদিন খোলা থাকে সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চ। দূর-দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। এবার করোনা আবহে দুপুর ২টোর পর চার্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলিপুর চিড়িয়াখানায় পরিচিত ভিড়ের ছবিটা উধাও। প্রতিবারের মতো গেটের বাইরে লম্বা লাইন নেই। তাই ঠেলাঠেলি করে ভিতরে ঢোকার চেষ্টাও দেখা যায়নি দর্শকদের মধ্যে। ইকোপার্ক, মিলেনিয়াম পার্ক, সায়েন্স সিটিতেও এদিন অন্য বছর থাকে বাঁধভাঙা জনতার ভিড়। এবার কিছু কিছু মানুষ ভিড় জমালেও, উৎসবের আনন্দ কোথাও যেন ম্রিয়মান।
জেলাতেও ছবিটা একই। চন্দননগরের স্যাক্রেড হার্ট গির্জায় সকাল থেকেই এসেছেন দর্শনার্থীরা। তবে করোনা আবহে এবার ভিড় অনেকটাই কম। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চার্চ কর্তৃপক্ষও।












Click it and Unblock the Notifications